Skip to main content

আই পাফিনেস বা আই ব্যাগ দূর করার ৬টি চটজলদি উপায়!

চোখ যে মনের কথা বলে”… সৌন্দর্যের অন্যতম অংশ হলো চোখ। আর এই চোখের চারপাশেই কিন্তু আগে আগে বলিরেখা বা রিংকেলস দেখা দেয়। চোখের চারপাশের ত্বক অনেক বেশি সেনসিটিভ হয়ে থাকে, তাই এই অংশে এজিং সাইনস দেখা দেয় দ্রুত। সেই সাথে আরেকটি কমন প্রবলেম হচ্ছে আই পাফিনেস! চোখের নিচের ফোলাভাব দূর করার কোনো ইনস্ট্যান্ট সল্যুশন আছে কি? জানি, এই প্রশ্নটা অনেকেরই! চলুন আজ জেনে নেই কীভাবে আই পাফিনেস বা আই ব্যাগ দূর করা যায় মাত্র কয়েক মিনিটেই।

কেন হয়?

যখন চোখের চারপাশের পেশি ও টিস্যু দুর্বল হয়ে যায়, তখন চোখের নিচের অংশ ফুলে যায়। এটাকেই আমরা পাফি আই বলি। অনেক সময় স্কিন লুজ হয়ে চোখের চারপাশের থাকা ফ্যাট নিচের অংশ চলে আসতে পারে। আবার বিভিন্ন কারণে চোখের নিচে অংশ ফোলা দেখায়। যেমন-

  • বয়স বৃদ্ধি
  • ভালো ঘুম না হলে
  • অতিরিক্ত লবণ খেলে
  • অ্যালার্জিক রিঅ্যাকশনে
  • বংশগত কারণে
  • খুব দ্রুত ওজন কমানোর ফলে
  • হরমোন লেভেলের ওঠা নামা ইত্যাদি

আই পাফিনেস দূর করার ইনস্ট্যান্ট সল্যুশন

আই পাফিনেস বা আই ব্যাগ দূর করার উপায়

বাইরে বের হওয়ার আগে আয়নায় দেখলেন যে চোখের নিচের অংশটুকু একটু বেশিই ফোলা। রাতে ঠিকমতো ঘুম হয়নি! এখন উপায়? কিছু কুইক সল্যুশন আছে যার মাধ্যমে চোখের চারপাশের স্কিন হাইড্রেটেড রাখা আর চোখের ফোলাভাব কমানো সম্ভব। তবে হ্যাঁ, যদি কোনো অসুখ বা মেডিকেল কন্ডিশনের কারণে এমনটা হয়, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে।

১) কাঁচা আলুর স্লাইস

কাঁচা আলু আই পাফিনেস খুব দ্রুত কমাতে পারে। কেননা এতে আছে স্টার্চ, আর এই স্টার্চ টিস্যু থেকে অতিরিক্ত লিকুইড বের করতে সাহায্য করে। আলু পাতলা স্লাইস করে কেটে ফ্রিজে রাখুন কিছুক্ষণ। এবার চোখের উপরে রাখুন ১০ মিনিট। চাইলে পটেটো জুস কটন প্যাডের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারেন।

২) অ্যালোভেরা জেল

ভিটামিন, মিনারেল, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ অ্যালোভেরা জেল স্কিনে সুদিং ইফেক্ট দেয় এবং স্কিন সেলস রিপেয়ার করতে সাহায্য করে। আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টিজ পাফিনেস কমিয়ে আনে। ফ্রিজে রাখা অ্যালোভেরা জেল দিয়ে আলতো হাতে চোখের নিচে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলুন। এতে পাফিনেস দূর হবে, সেই সাথে রিংকেলসও কমে আসবে। তবে চোখে যেন না যায়, সেদিকে খেয়াল রাখুন।

অ্যালোভেরা জেল

৩) ঠান্ডা টি ব্যাগ

ব্ল্যাক অথবা গ্রিন টি, ব্যবহার করা যেকোনো টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এবার চোখে দিয়ে রাখুন ৫ মিনিট। চায়ে আছে ক্যাফেইন যা চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে। ক্যাফেইন আই এরিয়ার টিস্যুর মধ্যে স্ফীত রক্তনালীকে সংকুচিত করে। এতে ইনফ্ল্যামেশন ও পাফিনেস কমে আসে অনেকটাই।

৪) ঠান্ডা চামচ

চামচ তো খাবার খাওয়ার জন্য ব্যবহৃত হয়, এটি আবার কীভাবে আই পাফিনেস কমাবে? জানি, অনেকেই কনফিউজড! এটি খুবই ইফেক্টিভ সল্যুশন। ফ্রিজে রাখা ঠান্ডা মেটাল স্পুন পাফি এরিয়াতে ধরে রাখুন কয়েক মিনিট। এতে রক্ত চলাচল বৃদ্ধি পাবে আর চোখের ফোলাভাবও কমে আসবে। নিজেই একবার ট্রাই করে দেখুন!

৫) ঠান্ডা আই ক্রিম

মেকআপের আগে এই ট্রিকস অ্যাপ্লাই করতে পারেন। আই ক্রিম ফ্রিজে রেখে দিন। ঠান্ডা ক্রিম দিয়ে চোখের নিচের এরিয়া জেন্টলি ম্যাসাজ করুন। এতে পেশির রক্ত চলাচল স্বাভাবিক হয়ে আই পাফিনেস বা চোখের ক্লান্তিভাব সাথে সাথে দূর হবে। সেই সাথে আন্ডার আই এরিয়া ময়েশ্চারাইজড থাকবে, মেকআপও ক্রিজ করবে না।

আই ক্রিম

৬) কনসিলার

মেকআপের মাধ্যমেও ছোট ছোট খুঁতগুলো কিন্তু কভার করা যায়। কনসিলার চোখের ফোলাভাবে কমাতে সাহায্য করে না, কিন্তু এটি ইনস্ট্যান্টলি আইব্যাগ হাইড করতে পারে। মেকআপের সময় চোখের নিচে পিচ, অরেঞ্জ বা ইয়োলো কালারের কনসিলার ব্যবহার করুন, এটি পাফিনেস আর ডার্ক সার্কেল কভার করে ফ্ললেস লুক ক্রিয়েট করতে হেল্প করবে।

বোনাস টিপস

চলুন এবার কিছু টিপস জেনে নেই যেগুলো ফলো করলে পাফিনেস বা আই ব্যাগ প্রিভেন্ট করা সম্ভব।

    • চোখের চারপাশের এরিয়ার যত্নে আই ক্রিম ব্যবহার করুন
    • ঘুমানোর সময় উঁচু বালিশ ব্যবহার করুন, এতে চোখের রক্ত চলাচল স্বাভাবিক থাকবে
    • ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন
    • লবণ ও সোডিয়ামযুক্ত খাবার যেমন- আলুর চিপস, প্রসেসড ফুড খাওয়া থেকে বিরত থাকুন
    • আই এক্সারসাইজ ও ফেসিয়াল ইয়োগা করুন ঘরে বসেই

 

নিয়মতান্ত্রিক জীবনযাত্রা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত আই ক্রিমের ব্যবহার এগুলো সঠিকভাবে মেনটেইন করুন। আর ইনস্ট্যান্ট সল্যুশনগুলো তো আজ জানিয়েই দিলাম। আশা করি, আজকের আর্টিকেলটি আপনাদের জন্য হেল্পফুল ছিলো। অথেনটিক প্রোডাক্ট কিনতে আপনারা ভিজিট করতে পারেন সাজগোজের ওয়েবসাইট (শপ.সাজগোজ.কম), অ্যাপ কিংবা যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভারে সাজগোজের ফিজিক্যাল স্টোরে। আজ এই পর্যন্তই।

ছবি- সাজগোজ

The post আই পাফিনেস বা আই ব্যাগ দূর করার ৬টি চটজলদি উপায়! appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/mkZb0wt
Munia

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক

মেকআপ এর ক্ষেত্রে কনট্যুরিং একটি গুরুত্বপূর্ণ স্টেপ। এটি আমাদের ফেইসকে আরো ডিফাইনড একটি লুক দেয়। তবে ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক যে আলাদা, সেটা কিন্তু অনেকেই জানেন না! সঠিক উপায়ে কনট্যুরিং করে কীভবে নিজের ফেইস ফিচারস আরও ডিফাইন করা যায়, তা দেখে নেই আজকের ভিডিওতে। SHOP AT SHAJGOJ Focallure Face Contour Stick 03 Coffee (Fa01) Rated 5.00 out of 5 14% OFF ৳  300 ৳  350 Add to Bag Makeup Revolution I Heart Revolution Chocolate Contour Palette Medium 20% OFF ৳  1,000 ৳  1,250 Add to Bag NICKA K SHEER AND GLOW BRONZER BERRY SOLEIL MP513 9% OFF ৳  400 ৳  440 Add to Bag PINKFLASH All Over Face Contour - S02 Drop (PF-F02) 14% OFF ৳  215 ৳  250 Add to Bag   আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন-  shop.shajgoj.com The post ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক appeared first on Shajgoj . from Shajgoj https://ift.tt/o8KSQeI Sumaiya Rahman