Skip to main content

Posts

Ombre Body Mist রিভিউ। গরমের জন্য বেস্ট ৪টি অপশন

বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় পারফিউম নির্বাচন করা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায়। এখন ট্রেন্ড হচ্ছে হালকা, ফ্রেশ এবং breathable বডি মিস্ট ব্যবহার করা,যা দীর্ঘসময় ব্যবহারে অস্বস্তি তৈরি করে না।এই ক্যাটাগরিতে Ombre Body Mist বর্তমানে জনপ্রিয় একটি পছন্দ, কারণ এটি বিভিন্ন লাইফস্টাইল ও মুড অনুযায়ী ভ্যারিয়েশন অফার করে। আজ আপনাদের চারটি গুরুত্বপূর্ণ ভ্যারিয়েন্টের কথা শেয়ার করবো যা বাংলাদেশের বর্তমান আবহাওয়ার জন্য একদম বেস্ট। Ombre Body Mist- এর সামার ফ্রেন্ডলি অপশন Blue Pearl — ডেইলি ইউজের জন্য ক্লিন ও ফ্রেশ ফিল Blue Pearl হলো অ্যাকুয়াটিক-ফ্লোরাল টাইপ বডি মিস্ট। এর সুগন্ধে “ফ্রেশ শাওয়ার নেওয়ার পরের অনুভূতি” পাওয়া যায়, যা গরম আবহাওয়ার জন্য আদর্শ।এটি অতিরিক্ত ঘাম ও আর্দ্রতার মধ্যে ক্লিন ফিল দেয়। কেন ভালো কাজ করে: হালকা হওয়ায় দীর্ঘসময় আরামদায়ক অফিস বা ডেইলি আউটডোর ব্যবহারের জন্য পারফেক্ট  যারা স্ট্রং পারফিউম পছন্দ করেন না, তাদের জন্য এটি সবচেয়ে সেফ অপশন। Bali Trip — ট্রপিকাল ও মুড-লিফটিং ফ্র্যাগরেন্স Bali Trip ভ্যারিয়েন্টটি ফ্রুটি ও ট্রপিকাল নোটে তৈরি। এটি ব্যবহার করলে একটি ভ্যাকে...
Recent posts

কেমিক্যাল কি ত্বকের জন্য ক্ষতিকর? সত্যি না ভ্রান্ত ধারণা?

আমাদের স্কিন কেয়ার নিয়ে একটি প্রচলিত ভুল ধারণা আছে—“কেমিক্যাল মানেই ক্ষতিকর” এবং “প্রাকৃতিক মানেই নিরাপদ”। কিন্তু বাস্তবতা ভিন্ন। সব কেমিক্যাল ত্বকের জন্য ক্ষতিকর নয়, আবার সব প্রাকৃতিক উপাদানও উপকারী নয়। তাই স্কিনকেয়ার নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হলে প্রথমেই জানতে হবে—কেমিক্যাল কি ত্বকের জন্য সত্যিই ক্ষতিকর? নাকি এটি শুধু একটি বিভ্রান্তিকর ধারণা? চলুন বিষয়টি বিজ্ঞানভিত্তিক তথ্যসহ পরিষ্কারভাবে জানি। কেমিক্যাল মানেই ত্বকের ক্ষতি নয় কেন? কেমিক্যাল বা রাসায়নিক শব্দটি শোনার সাথে সাথে অনেকের মাথায় ভেসে ওঠে ক্ষতিকর, বিষাক্ত বা কৃত্রিম জিনিসের ছবি। কিন্তু আসলে রাসায়নিক মানে হলো — যে কোনো পদার্থ, যার একটি নির্দিষ্ট গঠন (composition) আছে এবং যা এক বা একাধিক মৌল দিয়ে তৈরি। সেই অর্থে পানিও কিন্তু একধরনের কেমিক্যাল। কিন্তু এখন কি আমি বলব পানি আমাদের ত্বকের ক্ষতি করে? নিশ্চই না। ঠিক এরকমই কিছু কেমিক্যাল ত্বকের জন্য হতে পারে বেশ উপকারী আর সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কেমিক্যাল ত্বকের জন্য সবসময় ক্ষতিকর নয় ত্বকের জন্য নিরাপদ এবং উপকারী কিছু কেমিক্যাল হায়ালুরোনিক অ্যাসিড (Hyaluronic Acid): ...

স্ট্রেস কমাতে কী খাবেন? জানুন বিজ্ঞানসম্মত ৫টি খাবার

গবেষণায় দেখা গেছে,সঠিক খাবার মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আজ জানুন স্ট্রেস কমাতে কী খাবেন এবং কোন খাবারগুলো সত্যিই কাজ করে। স্ট্রেস হলে শরীরে কী ঘটে? আপনি কি খেয়াল করেছেন— স্ট্রেস হলে শরীরটা ভারী লাগে, মাথা গরম হয়, মন অস্থির হয়? এর পেছনে বড় কারণ হলো কর্টিসল, যাকে বলা হয় স্ট্রেস হরমোন। এখন প্রশ্ন হলো—এই কর্টিসল কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? ওষুধ বা মেডিটেশনের পাশাপাশি খাবারও এ ব্যাপারে বিশাল ভূমিকা রাখে। মজার ব্যাপার হলো, আমাদের বাংলাদেশের বাজারেই আছে এমন অনেক খাবার, যেগুলো প্রতিদিন খেলেই মন-শরীর শান্ত থাকে। চলুন, জেনে নিই বাংলাদেশে সহজলভ্য ৫টি খাবার যা স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। স্ট্রেস কমাতে কী খাবেন? ১. শাক-সবজি বলুন তো, শেষ কবে লাল শাক বা পালং শাক খেলেন? আমাদের দেশে প্রায় সারা বছরই বিভিন্ন শাক পাওয়া যায়। এগুলো ভরা থাকে ম্যাগনেশিয়াম-এ, যা স্নায়ুকে শান্ত করে আর কর্টিসল কমায়। খাওয়ার উপায়: ভাতের সাথে এক বাটি শাক ভাজি রাখুন। পালং শাক দিয়ে ডাল রান্না করুন। হেলদি টিপস: অতিরিক্ত তেল ব্যবহার না করে সামান্য রসুন দিয়ে ভাজুন।তাতে স্বাদও থাকবে,স্বা...

সন্তানের অবাধ্য কথাবার্তা সামলানোর ৫টি কৌশল

আপনি কি প্রতিদিন সন্তানের অবাধ্য কথাবার্তা শুনে ধৈর্য হারিয়ে ফেলছেন? “কেন আমার সন্তান কথা শুনছে না?” বা “সন্তান যখন রেগে যায়, তখন কী করা উচিত?”—এ ধরনের প্রশ্ন অনেক বাবা-মার মনকে ক্লান্ত করে। যখন সন্তান কথা শুনছে না বা বারবার অভদ্রভাবে জবাব দিচ্ছে, তখন নিজেকে শান্ত রাখা কঠিন হয়ে যায়। কিন্তু এই সময়টাতেই অভিভাবক হিসেবে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করা জরুরি। এই ফিচারে আপনারা জানবেন কীভাবে মাত্র ৫টি কৌশলে শান্তি বজায় রেখেই সন্তানের অবাধ্য কথাবার্তা সামলানো যায়। সন্তানের অবাধ্য কথাবার্তা নিয়ন্ত্রণ করার কৌশল ১. নিজে শান্ত থাকুন সন্তানের অবাধ্য কথাবার্তায় আপনার ভেতরের রাগ জেগে ওঠাটাই স্বাভাবিক। কিন্তু ঠিক তখনই যদি আপনি শান্ত থাকেন, তাহলে সে শিখবে—উত্তেজনা বা বেয়াদবি কোনো সমস্যার সমাধান নয়। চুপচাপ দশ সেকেন্ডের জন্য শ্বাস নিন প্রয়োজনে একটু সময় নিয়ে নিন নিজের জন্য আপনার প্রতিক্রিয়া দেখে সন্তান ধীরে ধীরে শিখবে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়। ২. ঘরে সহজ নিয়ম গড়ে তুলুন শিশুরা নির্দিষ্ট সীমা না জানলে সহজেই বিভ্রান্ত হয়। “আমরা ভদ্রভাবে কথা বলি”, “রেগে গেলেও গালাগালি করি না”—এ ধ...

মিরর সেলফি কেন এত জনপ্রিয়? জানুন ট্রেন্ডের পেছনের গল্প

সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে এখন মিরর সেলফি কেন এত জনপ্রিয়? আজকের লেখায় জানবেন ছবি তোলার এই নতুন ট্রেন্ডের জনপ্রিয়তার রহস্য। আজকাল সোশ্যাল মিডিয়ায় চোখ বুলালেই চোখে পড়ে— আয়নার সামনে দাঁড়িয়ে তোলা স্টাইলিশ ছবি । ক্যামেরা হাতে, মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা একজন মানুষ, পেছনে সাজানো ঘর কিংবা রুচিশীল ব্যাকগ্রাউন্ড। এই ছবির নামই এখন পরিচিত “মিরর সেলফি” নামে। এই সেলফির ধরনটি এতটা জনপ্রিয় হয়ে ওঠার পেছনে রয়েছে সময়ের সাথে পরিবর্তিত সোশ্যাল ট্রেন্ড, আত্মপ্রকাশের নতুন ভাষা ও ফ্যাশন-সচেতন সমাজের মনস্তত্ত্ব। মিরর সেলফি তুলতে যে কেউ ভালোবাসে এখন মিরর সেলফি কেন এত জনপ্রিয় হল? ১. OOTD শেয়ার করার সহজ উপায় “Outfit of the Day” বা OOTD ফ্যাশন জগতে এখন একটি গুরুত্বপূর্ণ ট্রেন্ড। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্পূর্ণ লুক দেখানো যায় খুব সহজেই—কাউকে সাহায্য করতে বলতে হয় না, টাইমারও লাগেনা। ইনস্টাগ্রামে এমন সেলফিগুলো হাজার হাজার ফলোয়ার তৈরি করছে প্রতিদিন। ২. নিজের কনটেন্ট নিজেই কন্ট্রোল করা যায় মিরর সেলফি মানেই—ক্যামেরা নিজের, কোণ নিজের, আলো নিজের মত করে ঠিক করা। এক্ষেত্রে কেউ আপনাকে নির্দেশন...

বয়স বাড়লেও মস্তিষ্ক সচল রাখার উপায় | ৯টি কার্যকর পদ্ধতি

বয়স বাড়লেও মস্তিষ্ক সচল রাখার উপায় জানেন? আজকের লেখায় থাকছে এমন ৯টি সহজ কিন্তু কার্যকর পরামর্শ, যা আপনার চিন্তাশক্তি, স্মরণশক্তি এবংমানসিক দক্ষতা ধরে রাখতে সাহায্য করবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের পাশাপাশি মস্তিষ্কেও পরিবর্তন আসে—এটাই স্বাভাবিক। অনেকেই হয়তো খেয়াল করেন, চাবির গোছা কোথায় রেখেছেন ভুলে যাচ্ছেন, কথার মাঝে সঠিক শব্দ মনে করতে পারছেন না কিংবা নাম মনে রাখতে কষ্ট হচ্ছে। এইসব বিষয় মানেই কিন্তু ডিমেনশিয়া নয়, তবে এগুলো এড়াতে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ধরে রাখতে কিছু সহজ ও বৈজ্ঞানিক উপায় আছে। আজকের আলোচনায় জানাবো এমনই ৯টি কার্যকর পদ্ধতি, যা বয়স বাড়লেও আপনার চিন্তাশক্তি, স্মরণশক্তি এবং মানসিক উৎকর্ষ ধরে রাখতে সাহায্য করবে। বয়স বাড়লেও মস্তিষ্ক সচল রাখা সম্ভব বয়স বাড়লেও মস্তিষ্ক সচল রাখার উপায় ১. রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন: উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, যা মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে এবং ডিমেনশিয়ার সম্ভাবনা বাড়ায়। এই সমস্যা প্রতিরোধ করতে- স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলুন নিয়মিত হাঁটুন ওজন নিয়ন্ত্রণে রাখুন রক্ত...

দুর্ঘটনার পর শিশুর ট্রমা কাটিয়ে তুলতে বাবা-মা কীভাবে সাহায্য করবেন?

দুর্ঘটনার পর শিশুর ট্রমা যেন নিঃশব্দ এক ভূমিকম্পের মতো—চোখে দেখা যায় না, অথচ ভেতরে সবকিছু ভেঙেচুরে দেয়। একটা হঠাৎ আগুন লাগা বা বিস্ফোরণের ঘটনা, কোনও গাড়ি দুর্ঘটনা বা কাছের কাউকে রক্তাক্ত হতে দেখা অথবা কারো মৃত্যু প্রত্যক্ষ করা —এই সব অভিজ্ঞতা শিশুদের মনে গভীর ভীতি সৃষ্টি করতে পারে। আর সেটাই হয়ে ওঠে শিশুর ট্রমা। মার্কিন সংস্থা CDC (Centers for Disease Control and Prevention)-র তথ্য অনুযায়ী, ৮০% এর বেশি শিশুই জীবনের কোনও না কোনও সময় ট্রমাটিক ঘটনার মধ্য দিয়ে যায়। আর সময়মতো সাড়া না দিলে এই মানসিক ক্ষত দীর্ঘমেয়াদে শিশুর আচরণ, ঘুম, আবেগ ও মনোযোগে প্রভাব ফেলে। আকস্মিক কোনও দুর্ঘটনার স্বীকার হলে শিশুরা মানসিকভাবে যে বিপর্যয়ের মধ্য দিয়ে যায়, তখন বাবা মা হিসেবে আপনারা তাদের কীভাবে সাহায্য করতে পারেন- সে বিষয়েই আমাদের আজকের লেখা। দুর্ঘটনার পর শিশুর ট্রমা দূর করতে বাবা মায়ের করণীয় শিশুদের ট্রমা কীভাবে বোঝা যায়? দুর্ঘটনার কথা মনে করে শিশু আতঙ্কিত হতে পারে শিশুরা অনেক সময় ভাষায় প্রকাশ করতে পারে না তাদের ভেতরের ভয়। অতিরিক্ত আতঙ্কে অনেক সময়ই শিশু তার আবেগ অনুভূতির সঠিক প্রকাশ করতে পারে না। ...