Skip to main content

মেকআপ আইটেম আসলে কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়?

আমাদের প্রায় প্রত্যেকের কাছেই কিছু না কিছু বেসিক মেকআপ আইটেম থাকে। তবে মেকআপ আইটেম কিনে প্রথমবার ব্যবহারের পর সেগুলোকে ঠিক আর কতদিন ব্যবহার করা যাবে তা অনেকেই সঠিকভাবে জানেন না। অনেক সময় প্রথমবার প্যাকেজিং খুলে ফেলার পর দীর্ঘদিন ধরে সেই একই মেকআপ আইটেম ব্যবহারের কারণে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই প্রথমবার ব্যবহারের পর প্রসাধন সামগ্রীর কতদিন মেয়াদ থাকে এটা জানা খুবই জরুরী।

আবার অনেক সময় দেখা যায় কেনার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও হয়তো মেকআপ আইটেমটি ব্যবহার করাই হল না। সেক্ষেত্রে ঠিক কতদিন সেটি ব্যবহার উপযোগী থাকে সেটিও জানার বিষয়। আজকের ফিচারটি মূলত এ বিষয় নিয়েই।

মেকআপ আইটেম কতদিন ব্যবহার উপযোগী থাকে

বেইজ মেকআপ আইটেম

লিকুইড ফাউন্ডেশন:

লিকুইড ফাউন্ডেশন তরল জাতীয় পদার্থ তাই এর উপাদান তালিকায় অ্যাকুয়া বা পানি থাকে। তাই এতে খুব সহজেই মাইক্রোবিয়াল ইনফেকশন অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা ফাংগাস আক্রমণের শিকার হতে পারে। এর ফলে লিকুইড ফাউন্ডেশনের শেল্ফ লাইফকমে যায়। তাই লিকুইড ফাউন্ডেশনের ক্ষেত্রে সাধারণত মাত্র এক বছর বা তার কিছু বেশি সময় ব্যবহার করা যায়।

পাউডার ফাউন্ডেশন:

পাউডার ফাউন্ডেশন যেহেতু শুষ্ক উপাদানের হয়ে থাকে তাই এটি লিকুইড ফাউন্ডেশনের চেয়ে কিছু সময় বেশি স্টোর করে রাখা যায়। সাধারণত পাউডার ফাউন্ডেশন প্রায় ১৮ মাস বা ১বছর ৬/৭ মাসের মধ্যে সংরক্ষণ করে রেখে ব্যবহার করা উচিত।

 

ফেইস পাউডার ও লুজ পাউডার:

এগুলোও যেহেতু শুষ্ক উপাদানের সংমিশ্রণেই তৈরি হয়, তাই এগুলোকেও খোলার পর সর্বোচ্চ ২ বছরের মধ্যে ব্যবহার করে ফেলা উচিত। ২ বছর পর্যন্ত যেকোনো ব্র্যান্ডের ও ফর্মুলেশনের পাউডারই বেশ চমৎকার থাকে। তবে এর উর্ধ্বে আর স্টোর করে রাখা ঠিক নয়।

কনসিলার :

কনসিলার হলো স্কিন-টোন-স্পেসিফিক ধরনের মেকআপ সামগ্রী। ত্বকের যে কোন প্রকার সমস্যা ও অ্যালার্জির প্রাদুর্ভাব এড়াতে চাইলে ১ থেকে ১.৫ বছর পর্যন্ত একটি কনসিলার ব্যবহার করা উচিৎ। তার বেশি সময় ধরে একই কনসিলার ব্যবহার করলে সেটা ত্বকের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

লিপস্টিক

লিকুইড লিপস্টিক:

ম্যাট ফর্মুলেশন ও সহজ অ্যাপ্লিকেশনের জন্য লিকুইড লিপস্টিকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। যেহেতু উপাদানগুলো লিকুইড ফর্মুলেশনে থাকে এবং অন্যান্য প্রসাধনী সামগ্রীর তুলনায় লিপস্টিক বারবার ব্যবহার হয়ে থাকে তাই বাইরের আবহাওয়াতে খুব সহজেই ব্যবহার অনুপযোগী হয়ে ওঠে। তাই দুঃখজনক হলেও সত্যি যে লিকুইড লিপস্টিক মাত্র ৬-৭ মাসের মতো সংরক্ষণ করে রাখা যায়।

বুলেট লিপস্টিক:

যেহেতু বুলেট লিপস্টিক গুলো লিকুইড লিপস্টিকের মতো একদম তরল নয় তাই এগুলোতে বাইরের পরিবেশের বিভিন্ন মাইক্রোঅর্গানিজম খুব সহজে সংক্রমণ করতে পারে না। এজন্য বুলেট লিপস্টিকগুলো সাধারণত ১৮ মাস থেকে প্রায় দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা সম্ভব।

চোখের মেকআপ আইটেম

মাসকারা:

প্রসাধনী সামগ্রীর মধ্যে সম্ভবত সব থেকে কম শেল্ফ লাইফ হয়ে থাকে মাসকারার। যেহেতু মাসকারাকে চোখের পাপড়ির মতো অত্যন্ত সংবেদনশীল অংশে ব্যবহার করা হয় তাই একবার খোলার পর থেকে মাত্র ৩ মাস পর্যন্ত ব্যবহার করা যায়।

আইলাইনার, কাজল :

মাসকারার মতো আইলাইনার ও কাজল, এই দুটিকেও চোখের মত সংবেদনশীল অঙ্গে ব্যবহার করা হয়। তাই একই আইলাইনার ও কাজল ৩ মাসের বেশি আর ব্যবহার করা উচিত নয়। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে পেন্সিল আইলাইনার৷ যেহেতু আইলাইনার চোখের পাতার উপরে ব্যবহার করা হয় তাই এটি সরাসরি চোখের ফ্লুইডের সংস্পর্শে আসেনা। সেজন্য আইলাইনারটি পেন্সিল ফর্মে হলে চিন্তার কিছু নেই। একই পেন্সিল আইলাইনার টানা ২ বছর পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। কিন্তু লিকুইড আইলাইনার ৩ থেকে ৬ মাসের বেশি ব্যবহার করা উচিত নয়।

আইশ্যাডো:

পাউডার আইশ্যাডোর ক্ষেত্রে মেয়াদকাল হবে ২ বছর পর্যন্ত এর শুষ্ক ফর্মুলেশনের জন্য। তবে অনেকেই দেখা যায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এটি ব্যবহার করছেন। কারণ মেয়াদ শেষ হওয়ার পরেও এর টেক্সচার, রঙ ইত্যাদির তেমন কোনও পরিবর্তন হয় না। কিন্তু এটি অনুচিত।

যে কোন মেকআপ আইটেম কেনার সময় মেয়াদ উত্তীর্ণের সময় দেখে তারপর কিনতে হবে। প্রথমবার প্যাকেজিং খুলে ফেলার পর থেকে সেই প্রোডাক্টের আর কতোদিন শেল্ফ লাইফ থাকবে নোট ডাউন করে বা প্যাকেজিং এর গায়ে লিখে রাখতে পারেন। কখনোই শেল্ফ লাইফের চেয়ে বেশিদিন একই মেকআপ আইটেম ব্যবহার করা উচিত নয়। তাহলেই আপনার ত্বক থাকবে সুন্দর ও সুস্থ।

সোর্স- ফেমিনা ইন্ডিয়া
ছবি- সাটারস্টক, সাজগোজ

The post মেকআপ আইটেম আসলে কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়? appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/wOX1GTm
Jannatul Kawser

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক

মেকআপ এর ক্ষেত্রে কনট্যুরিং একটি গুরুত্বপূর্ণ স্টেপ। এটি আমাদের ফেইসকে আরো ডিফাইনড একটি লুক দেয়। তবে ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক যে আলাদা, সেটা কিন্তু অনেকেই জানেন না! সঠিক উপায়ে কনট্যুরিং করে কীভবে নিজের ফেইস ফিচারস আরও ডিফাইন করা যায়, তা দেখে নেই আজকের ভিডিওতে। SHOP AT SHAJGOJ Focallure Face Contour Stick 03 Coffee (Fa01) Rated 5.00 out of 5 14% OFF ৳  300 ৳  350 Add to Bag Makeup Revolution I Heart Revolution Chocolate Contour Palette Medium 20% OFF ৳  1,000 ৳  1,250 Add to Bag NICKA K SHEER AND GLOW BRONZER BERRY SOLEIL MP513 9% OFF ৳  400 ৳  440 Add to Bag PINKFLASH All Over Face Contour - S02 Drop (PF-F02) 14% OFF ৳  215 ৳  250 Add to Bag   আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন-  shop.shajgoj.com The post ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক appeared first on Shajgoj . from Shajgoj https://ift.tt/o8KSQeI Sumaiya Rahman