Skip to main content

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়

শায়লা জামান ছোটবেলা থেকেই নামাজের প্রতি খুব যত্নশীল। পাঁচ ওয়াক্ত নামাজের একটাও বাদ দেন না। কিন্তু কয়েক মাস ধরে তার তীব্র হাঁটু ব্যথা শুরু হয়েছে। প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব না দিলেও ধীরে ধীরে ব্যথা বাড়তে লাগল, রুকু ও সিজদায় গেলে হাঁটুতে তীব্র যন্ত্রণা অনুভব করতেন। শেষ পর্যন্ত ব্যথা সহ্য করতে না পেরে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলেন।এতে নামাজ ঠিকই হচ্ছিল, কিন্তু মনটা খারাপ লাগত। মনে হতো আর কখনো স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারবেন না। পরিচিত এক আত্মীয়া তাকে পরামর্শ দিলেন একজন ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলতে। শায়লা ভাবলেন, চেষ্টা করে দেখাই যাক!

একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার পর, সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেল, তার হাঁটু ব্যথার কারণ অস্টিওআর্থ্রাইটিস (হাড়ের ক্ষয়), মাংসপেশির দুর্বলতা ও অনিয়মিত জীবনযাত্রা। চিকিৎসক জানালেন, নিয়মিত ব্যায়াম, কিছু চিকিৎসা ও জীবনধারার পরিবর্তনের মাধ্যমে তিনি ধীরে ধীরে আবার স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারবেন।

এখন চলুন জেনে নিই, কীভাবে শায়লা জামানের মতো আরও অনেকে হাঁটু ব্যথা থেকে মুক্তি পেতে পারেন এবং স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেন।

হাঁটু ব্যথা হওয়ার কারণ:

শায়লা জামানের মতো অনেকেরই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটু ব্যথা দেখা দেয়। সাধারণত এটি যে সকল কারণ থেকে হতে পারে তা হলঃ

অস্টিওআর্থ্রাইটিস: হাড়ের জোড়ায় ক্ষয়জনিত সমস্যা।

মাংসপেশির দুর্বলতা: হাঁটুর চারপাশের পেশি দুর্বল হয়ে গেলে হাঁটুর উপর চাপ বেড়ে যায়।

অতিরিক্ত ওজন: ওজন বেশি হলে হাঁটুর উপর বাড়তি চাপ পড়ে।

অনিয়মিত জীবনযাত্রা: দীর্ঘ সময় বসে থাকা বা পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না থাকলে হাঁটু শক্ত হয়ে যায়। যে কারণে হাঁটু ব্যথা দেখা দিতে পারে।

হাঁটু ব্যথা কমানোর জন্য প্রাথমিক চিকিৎসা

গরম ও ঠান্ডা সেক: সকালে উঠে ও রাতে শোবার আগে ১৫-২০ মিনিট গরম পানির ব্যাগ অথবা ঠান্ডা বরফ সেক দিন। এক্ষেত্রে কোন ব্যাথার জন্য গরম সেক, আর কোনটির ক্ষেত্রে ঠান্ডা সেক ব্যবহার করবেন, তার জন্য ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।

ব্যথানাশক ক্রিম ও মেডিসিন: চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনে ব্যথানাশক ক্রিম বা মেডিসিন ব্যবহার করতে পারেন।

ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন থাকলে সেটি কমানোর চেষ্টা করুন। এতে হাঁটু ব্যথার অনেকটাই উপশম হবে।

হাঁটুর ব্যথা কমানোর জন্য ব্যায়াম

শায়লার ফিজিওথেরাপিস্ট তাকে কয়েকটি ব্যায়াম দিয়েছেন, যা প্রতিদিন সকালে ও বিকেলে করতে হবে।

হালকা স্ট্রেচিং (Stretching Exercise):

১। একটি পায়ের গোড়ালি ধরে পেছনের দিকে টেনে রাখুন, ২০ সেকেন্ড ধরে রাখুন, এরপর পা বদলান।

২। এক পা সোজা রেখে সামনের দিকে ঝুঁকে পায়ের আঙুল স্পর্শ করার চেষ্টা করুন।

মাংসপেশির শক্তি বাড়ানোর ব্যায়াম (Strengthening Exercise):

১। বিছানায় শুয়ে থেকে এক পা সোজা রেখে ওপরে তুলুন, ৫ সেকেন্ড ধরে রেখে নামিয়ে ফেলুন।

২। পিঠ দেয়ালে ঠেকিয়ে বসার মতো অবস্থানে যান এবং ১০-১৫ সেকেন্ড ধরে রাখুন।

হাঁটার অভ্যাস:

১। প্রতিদিন সকালে ও বিকেলে ১৫-২০ মিনিট ধীরে ধীরে হাঁটুন।

২। সিঁড়ি এড়িয়ে চলুন এবং সমতল জায়গায় হাঁটুন।

হাঁটু ব্যথা কমাতে জীবনধারার যে পরিবর্তন আনতে হবে

  • লম্বা সময় বসে থাকা এড়িয়ে চলুন
  • নরমাল চেয়ার ব্যবহারের পরিবর্তে হাঁটুতে সাপোর্ট দেয়া যায়, এমন চেয়ারে বসুন
  •  অতিরিক্ত ঝুঁকে বা ভারী জিনিস তোলা এড়িয়ে চলুন
  • প্রয়োজনে নিয়মিত ফিজিওথেরাপি নিতে হবে

ধীরে ধীরে নামাজে ফিরে আসা

প্রথম দিকে চেয়ারে বসে নামাজ পড়তে থাকুন, তবে ধীরে ধীরে হাঁটু মুড়ে বসার অভ্যাস তৈরি করুন।

প্রথমে শুধু রুকু ও সিজদার সময় সামান্য সামনে ঝুঁকুন। ব্যথা কমলে ধীরে ধীরে হাঁটু ভাঁজ করে বসার চেষ্টা করুন।

নামাজের সময় সিজদায় যাওয়ার জন্য হাঁটুতে অতিরিক্ত চাপ না দিয়ে ধীরে ধীরে নামাজ পড়ুন। প্রয়োজন হলে সিজদার সময় নিচে নরম কুশন ব্যবহার করুন।

মনোবল ধরে রাখা

নিয়মিত ফিজিওথেরাপি ও ব্যায়াম করার ফলে ধীরে ধীরে হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। একসময় আবারও স্বাভাবিকভাবে নামাজ পড়া এবং অন্যান্য কাজে ফিরে আসা যায়। কিন্তু এই যাত্রায় ধৈর্য ধরতে হবে, নিয়ম মেনে চলতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।
যদি আপনারও হাঁটুতে ব্যথা থাকে এবং চেয়ারে বসে নামাজ পড়তে বাধ্য হন, তাহলে দুশ্চিন্তা করবেন না। সঠিক চিকিৎসা, ব্যায়াম এবং ধৈর্যের মাধ্যমে ধীরে ধীরে আপনিও স্বাভাবিকভাবে নামাজে ফিরে আসতে পারবেন।

ছবি- সাটারস্টক

The post হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায় appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/BRlg2uW
Jannatul Kawser

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

Gynaecology Doctors List Dinajpur

Prof. Dr. Jahanara Begum (Munni) Professor Specialities: Gynaecology MBBS, MCPS, DGO, FCPS, TMSS, BOGURA. Schedule Time: 12:30 pm - 3:00 pm (Sat off) Chamber: Popular Diagnostic Centre Ltd. Address: House #44,1 No. Upashahar,Fulbari Bus stand, Dinajpur. 09666 787815 09613 787815 Asst. Prof. Dr. Ishrat Sharmin Assistant Professor Specialities: Gynaecology MBBS, FCPS, MS (Gynae&obs), MARMCH, Dinajpur Schedul Time: Sun, Mon, Tue & Sat 1:30 pm - 5:00 pm Chamber: Popular Diagnostic Centre Ltd. Address: House #44,1 No. Upashahar,Fulbari Bus stand, Dinajpur. 09666 787815 09613 787815 Dr. Siddika Sultana (Queen) Specialities: Gynaecology MBBS, FCPS (Gynae & Obs.), MARMCH, Dinajpur. Schedule Time: 3:30 pm - 5:30 pm (Fri off) Chamber: Popular Diagnostic Centre Ltd. Address: House #44,1 No. Upashahar,Fulbari Bus stand, Dinajpur. 09666 787815 09613 787815 Dr. Sima Basak Specialities: Gynaecology MBBS, FCPS (Gynae & obs), MARMCH, Dinajpur. Chamber Sched...