Skip to main content

গরম পানি চুল ও ত্বকের জন্য আসলেই কি ক্ষতিকর?

ঋতু পরিবর্তনের সময় চুল ও ত্বকের যত্নে রাখতে হয় বাড়তি সাবধানতা। অনেকেই গরম পানি গোসলের সময় ব্যবহারে বেশ উপভোগ করেন, দেখা যায় এই ওয়েদার চেঞ্জের সময় অনেকেই কিন্তু গরম পানি দিয়ে শাওয়ার নিচ্ছেন। গরম পানি উষ্ণতা দিলেও তার তাপমাত্রা হতে হবে সঠিক। তা না হলে দেখা দিবে চুল ও ত্বকে বিপত্তি। এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন না! গরম পানি চুল ও ত্বকের কি আসলেই ক্ষতিসাধন করে? এই প্রশ্নেরই উত্তর থাকছে আজকের ফিচারে!

গরম পানি চুল ও ত্বকের জন্য ক্ষতিকর কি?

গোসলের সময় বা ত্বকে পানি ব্যবহারের ক্ষেত্রে গরম পানি ব্যবহার করা হতে পারে ত্বক ও চুলের জন্য ক্ষতিকর। অনেকেই হয়তো জেনে বেশ অবাক হচ্ছেন, ভাবছেন এটাই বা কীভাবে সম্ভব। সম্ভব, যদি কেউ বেশ গরম বা অতিরিক্ত গরম পানি ত্বক ও চুলে ব্যবহার করেন তবে তা ধীরে ধীরে ত্বক ও চুলকে ড্যামেজ করে ফেলে। হট ওয়াটার শাওয়ারে যে আরাম পাওয়া যায়, তা আসলে লুকানোর কিছু নেই। হালকা কুসুম গরম পানি মুহূর্তেই শরীরের ক্লান্তি দূর করে দিতে পারে। তবে বিশেষজ্ঞরা এ কথাও বলেন যে গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের কিন্তু কোনো উপকার নেই। অতিরিক্ত গরম পানি ত্বকের তেল ও আর্দ্রতা দূর করে ত্বককে আরও শুষ্ক করে তুলতে পারে।

স্কিন ব্যারিয়ারকে কীভাবে ড্যামেজ করে গরম পানি?

বেশ গরম পানি সরাসরি ব্যবহার করা হলে তা স্কিন ব্যারিয়ারকে ড্যামেজ করে, অনেক রিসার্চে এই তথ্য উঠে এসেছে। স্কিন ব্যারিয়ার মূলত ত্বকের মৃত কোষ দ্বারা তৈরি। এ কোষগুলো সেরামাইড, ফ্যাটি অ্যাসিড ও কোলেস্টেরলের মতো চর্বিযুক্ত পদার্থের একটি ঘন ম্যাট্রিক্স দিয়ে গঠিত যাকে লিপিড বলা হয়। লিপিড ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং বাইরের অ্যালার্জি সৃষ্টিকারী ক্ষতিকর উপাদান থেকেও ত্বককে রক্ষা করে। স্কিন ব্যারিয়ারের ওপরে থাকা পাতলা স্তর অ্যাসিড ম্যান্টল নামে পরিচিত কারণ এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড। ত্বকের ঘামে থাকা অ্যাসিড ও ত্বকের তৈলাক্ত পদার্থ দিয়ে তৈরি হয় সেবাম। আর এই সেবাম আর্দ্রতাকে ধরে রাখে।

বিশেষজ্ঞরা বলছেন, গরম পানিতে গোসল করলে ত্বকের সেবাম সরে যায় এবং যার ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। এছাড়া স্কিন ব্যারিয়ারের লিপিডগুলোর গঠনও নষ্ট হতে পারে, যার ফলে সহজেই তা ড্যামেজ হয়। এছাড়াও গরম পানি ত্বকের পিএইচ লেভেলের মাত্রা বাড়িয়ে দেয়, এবং আদর্শ মাত্রা ৫.৫ এর থেকে বেশি হয়ে যায়। এর ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে।

চুলের উপর গরম পানির প্রভাব

ত্বকের মতো গরম পানি চুলকেও শুষ্ক, রুক্ষ ও ড্যামেজ করে তুলতে পারে। আমাদের ত্বক থেকে যেমন সেবাম নির্গত হয়ে ত্বককে আবৃত করে রাখে, তেমনি চুলকেও মাথার ত্বকের সেবাম আবৃত করে রাখে, তাই চুল সুন্দর ঝলমলে দেখায়। কিন্তু গরম পানির ব্যবহার চুলের উপর থেকে এই সেবামের লেয়ারকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে চুল ধীরে ধীরে শুষ্ক হয়ে যায়। এর ফলে চুল প্রাণহীন দেখায়।

তাহলে ত্বক ও চুলের জন্য তাহলে কেমন তাপমাত্রার পানি ব্যবহার করা উচিত?

একদম কুসুম গরম পানি (ত্বকে সহনীয়) বা রুম টেম্পারেচারের পানি ব্যবহার করতে হবে। কুসুম গরম পানির চেয়ে বেশি তাপমাত্রার পানি ব্যবহার করা চুল ও ত্বক উভয়ের জন্যই ক্ষতিকর, এটা আগেই জেনেছি। প্রতিদিন শাওয়ারের ক্ষেত্রে গোসলের সময় সংক্ষিপ্ত করতেও পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। শীতকালে গোসলের সময় গরম পানির ব্যবহার করা যেতে পারে তবে তা অবশ্যই কুসুম গরম হতে হবে।

শাওয়ারের সময় ও পর কিছু বিষয় মেনে চলতে হবে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে। তা হলো-

  • শুষ্ক ত্বকের জন্য গোসলের পানিতে কয়েক ফোঁটা বডি অয়েল বা আরগান অয়েল মিশিয়ে ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
  • কোনোভাবেই গোসলের সময় চুলে হেয়ার কন্ডিশনার অ্যাপ্লাই করা বাদ দেওয়া যাবে না।
  • চুল যাতে খুব দ্রুত শুকিয়ে যায় এজন্য মাইক্রোফাইবার টাওয়েল ব্যবহার করা শ্রেয়।
  • ত্বক ভেজা থাকা অবস্থাতেই ত্বকে লোশন, ক্রিম ব্যবহার করলে ত্বকের কোমলতা বজায় থাকবে।

গরম পানি চুল ও ত্বকের জন্য আসলেই কতটা ক্ষতিকর, তা আমরা জেনে নিয়েছি। এখন থেকে এই ভুল আর নিশ্চয়ই হবে না! শুভ কামনা সকলের জন্য!

ছবি- সাটারস্টক

The post গরম পানি চুল ও ত্বকের জন্য আসলেই কি ক্ষতিকর? appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/0AwBoRg
Munia

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক

মেকআপ এর ক্ষেত্রে কনট্যুরিং একটি গুরুত্বপূর্ণ স্টেপ। এটি আমাদের ফেইসকে আরো ডিফাইনড একটি লুক দেয়। তবে ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক যে আলাদা, সেটা কিন্তু অনেকেই জানেন না! সঠিক উপায়ে কনট্যুরিং করে কীভবে নিজের ফেইস ফিচারস আরও ডিফাইন করা যায়, তা দেখে নেই আজকের ভিডিওতে। SHOP AT SHAJGOJ Focallure Face Contour Stick 03 Coffee (Fa01) Rated 5.00 out of 5 14% OFF ৳  300 ৳  350 Add to Bag Makeup Revolution I Heart Revolution Chocolate Contour Palette Medium 20% OFF ৳  1,000 ৳  1,250 Add to Bag NICKA K SHEER AND GLOW BRONZER BERRY SOLEIL MP513 9% OFF ৳  400 ৳  440 Add to Bag PINKFLASH All Over Face Contour - S02 Drop (PF-F02) 14% OFF ৳  215 ৳  250 Add to Bag   আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন-  shop.shajgoj.com The post ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক appeared first on Shajgoj . from Shajgoj https://ift.tt/o8KSQeI Sumaiya Rahman