Skip to main content

অ্যালোপেশিয়া কেন হয় এবং কীভাবে প্রতিরোধ করা যায়?

বেশিদিন আগের ঘটনা নয়, গতবারের অস্কার মঞ্চে স্ত্রী জেডা স্মিথের চুল নিয়ে মশকরা করায় উপস্থাপকের মুখে সপাটে চড় বসিয়ে দিয়েছিলেন অভিনেতা উইল স্মিথ। মনে আছে নিশ্চয়? জেডা স্মিথের যে রোগের কারণে মাথার তালুর এই দশা হয়েছিলো তারই নাম অ্যালোপেশিয়া। সহজ কথায় অ্যালোপেশিয়া মানে হলো চুল পড়া। কিন্তু সাধারণত প্রতিদিন ই তো আমাদের চুল পড়ে। তাহলে সব রকমের চুল পড়াই কি অ্যালোপেশিয়া? সাধারণত দিনে আমাদের ১০০টার মতো চুল পড়ে। এখন যদি আপনার চুল পড়ার হার এর চেয়ে বেশি হয়, এবং মাথার তালুর কোনো একটি অংশ খালি হয়ে যায়, অতিরিক্ত চুল পড়ে তাহলে সেটাকে বলে অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া কেন হয়, সেটা জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই।

অ্যালোপেশিয়াতে কী হয়?

অনেক সময়ই দেখা যায় অ্যালোপেশিয়া হলে হঠাৎ করে মাথার কিছু অংশ হুট করেই ফাঁকা হয়ে গেছে বা চুল পড়ে গেছে। অনেক ক্ষেত্রেই এটি আবার রোগীর চোখে পড়ে না, হয়তো রোগীর আত্মীয়স্বজন বা পরিবারের লোক খেয়াল করেন। এখন আমাদের দেশে তো এসব মেডিকেল কন্ডিশন নিয়ে সচেতনতা এমনিতেই কম, অনেকেই ভাবেন মাথার উপর দিয়ে হয়তো তেলাপোকা হেঁটে গেছে। তাই তেলাপোকা হাঁটার নির্দিষ্ট জায়গা থেকে চুল পড়ে ফাঁকা হয়ে গেছে! হাস্যকর লাগলেও অনেকেই এসব ভেবে আর ডাক্তারের কাছে যান না এবং এই রোগ দীর্ঘস্থায়ী হয়ে যায়।

অ্যালোপেশিয়া কেন হয়

তবে অ্যালোপেশিয়া হওয়ার আসল কারণ কী? আমাদের স্ক্যাল্পে হেয়ার ফলিকল থাকে। এই হেয়ার ফলিকল থেকেই মূলত চুল গজায়। অ্যালোপেশিয়া হলে এই হেয়ার ফলিকলগুলোকে আমাদের দেহের ইমিউন সেলগুলো নষ্ট করে ফেলে। ইমিউন সিস্টেম ভুলক্রমে আমাদের হেয়ার ফলিকলকেই শত্রু বলে চিহ্নিত করে। যদি হেয়ার ফলিকল না থাকে তাহলে নতুন কি আর গজাবে? না তো! এইজন্যেই নির্দিষ্ট জায়গাগুলো থেকে সব চুল উঠে ফাঁকা হয়ে যায়।

অ্যালোপেশিয়া কি শুধু মাথাতেই হয়? অনেকের ক্ষেত্রেই অ্যালোপেশিয়া শুধু মাথায় নয়, বরং ভ্রু, দাঁড়ি গোঁফেও হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় দাঁড়ির কোনো একটা অংশ ফাঁকা হয়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রে বুকের লোম, হাত, পা ইত্যাদি জায়গাতেও হতে পারে।

অ্যালোপেশিয়া কেন হয়?

অ্যালোপেশিয়া হওয়ার বেশ কিছু কারণ আছে। ছোটো করে কারণগুলো নিয়ে নিচে কিছুটা আলোচনা করা হলো-

বংশগত

কারো বংশগত ইতিহাস থাকলে তাদের ক্ষেত্রে অ্যালোপেশিয়া হওয়া বেশ কমন। এক্ষেত্রে পুরুষদের হেয়ার লাইন পিছিয়ে যেতে থাকে ও নারীদের ক্ষেত্রে সিঁথি চওড়া হয়ে যাওয়া বা চুলের মধ্য দিয়ে মাথার ত্বক দেখা যেতে থাকে।

মাথার টাক

হরমোনের তারতম্য

অনেকের ক্ষেত্রে হরমোনের তারতম্য হলে অ্যালোপেশিয়ার লক্ষণ দেখা যায়। যেমন মহিলাদের ক্ষেত্রে মেনোপজের সময় হরমোনের ব্যাপক তারতম্য দেখা যায়, তখন তাদের মধ্যে অ্যালোপেশিয়া দেখা যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় গর্ভাবস্থায়, জন্ম নিরোধক ওষুধ খেলে বা হিস্টরেকটমি (জরায়ু অপারেশান করে বাদ দিয়ে দেওয়া) করলে চুল পড়ার এই সমস্যা দেখা দেয়। হরমোনের তারতম্যের এই বিষয়টি পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য।

লাইফস্টাইল

আনহেলদি লাইফস্টাইল, অপুষ্টি, ঘুম ঠিকঠাক না হওয়া এগুলোও অ্যালোপেশিয়া হওয়ার অন্যতম কারণ।

ওষুধের প্রভাব

অনেক সময় দেখা যায় ক্যান্সারের ওষুধ বা কেমোথেরাপির প্রভাবে অ্যালোপেশিয়া হচ্ছে।

অন্যান্য কারণ

অনেক সময় দেখা যায় অন্যান্য রোগের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে, যেমন- থাইরয়েডের রোগ, লুপাস, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, সেবোরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস এর কারণেও অ্যালোপেশিয়া হয়। ক্রাশ ডায়েট বা হঠাৎ অতিরিক্ত ওজন কমালেও এই ঘটনা ঘটতে পারে।

লক্ষণ কী কী?

সাধারণত অল্প কিছু লক্ষণের মাধ্যমেই এই মেডিক্যাল কন্ডিশানটি সনাক্ত করা যায়। সেগুলো হলো-

  • ক্রমাগত অতিরিক্ত পরিমাণে চুল পড়া
  • ব্রহ্মতালুর চুল পাতলা হয়ে যাওয়া
  • গোল হয়ে মাথার বিভিন্ন জায়গায় ছোপ ছোপ চুল পড়ে যাওয়া
  • ফাঙ্গাল ইনফেকশনের জন্য ব্যথা হওয়া, চুলকানি হওয়া
  • হেয়ারলাইন ক্রমাগত পিছিয়ে যাওয়া

অ্যালোপেশিয়ার প্রতিরোধ ও চিকিৎসা

অ্যালোপেশিয়া কেন হয়

অ্যালোপেশিয়া হলে মাথার চুলের এরকম বেহাল দশা হওয়ায় অনেকেই ঘাবড়ে যান, তবে ঘাবড়ে না যেয়ে বরং দ্রুত চিকিৎসা নিলে এই রোগ নিরাময়ের সম্ভাবনা বেশি। এ ধরনের সমস্যা হলে দ্রুতই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সাধারণত স্টেরয়েড বা ট্যাক্রোলিমাস জাতীয় কিছু অয়েন্টমেন্ট ব্যবহার করলে প্রাথমিকভাবে ভালোই ফলাফল পাওয়া যায়। তবে যদি এতেও ফল না পাওয়া যায় মাথার ত্বকের যেসব জায়গায় অ্যালোপেশিয়া হয় সেসব জায়গায় ডাক্তারের পরামর্শে ইনজেকশন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

কিন্তু এই রোগ প্রতিরোধের কী ব্যবস্থা আছে? সেটারও উপায় আছে। অল্প কিছু নির্দেশনা মাথায় রাখলেই এটা এতো কঠিন কোনো বিষয় নয়।

কী কী করা উচিত?

  • খুব হার্শ বা কড়া রাসায়নিক আছে এরকম হেয়ার প্রোডাক্ট না ব্যবহার করা
  • নিয়মিত চুল স্ট্রেইট করা বা পার্মিং আয়রন ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখা
  • একটি হেলদি হেয়ার রুটিন মেনে চলা
  • ডায়েট প্ল্যান করার সময় চুলের জন্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস, যেমন- ভিটামিন বি৬, ভিটামিন বি১২, ভিটামিন ডি, প্রোটিন, ভিটামিন ই এগুলোকে পরিমাণ মতো রাখা
  • লাইফস্টাইল থেকে স্ট্রেস কমানো

অ্যালোপেশিয়া কেন হয় এবং এর সমাধান কী, তা আমরা জেনে নিলাম। খুব সাধারণ কিন্তু অবহেলা করলে এই রোগই হতে পারে আপনার শত্রু। কারণ চুলের উপর আমাদের ব্যক্তিত্বের অনেকখানিক-ই কিন্তু নির্ভর করে। তাই নিজের যত্ন নেওয়া এবং চুলের যত্ন নেওয়াকে নিয়ম করে রুটিনে যোগ করে নিন!

ছবি- Shutterstock, plymouthmeetingdermatology.com

The post অ্যালোপেশিয়া কেন হয় এবং কীভাবে প্রতিরোধ করা যায়? appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/5F8XHrt
Munia

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

Ibn Sina Jatrabari Doctor List Contact

Ibn Sina Diagnostic & Consultation Center, Jatrabari House# 79/1E, Demra Road, Uttar Jatrabari, Dhaka-1204. Appointment:  02223343852 02223343853 02223343854 Dr. Md. Sakhawat Hossain Qualifications:MBBS,FACP,FCPS Specialty: Medicine Specialist Chamber Time: 4:00 PM - 9:00 PM Off Day: No Day Off Floor Number: 5th Room Number:511 Dr. Md. Foysal Khan Qualifications:MBBS, FCPS, MACP, CCD Specialty: Medicine Specialist Chamber Time: 4:00 PM - 9:00 PM Off Day: No Off Day Floor Number: 5th Room Number:503 Dr. Md. Habibul Haque (Habib) Qualifications:MBBS, FCPS Specialty: Medicine Chamber Time: (5:00 PM - 9:00 PM) Off Day: SAT,FRI Floor Number: 5th Room Number:501 Dr. Md. Nazmul Haque Qualifications:MBBS, FCPS, MS Specialty: ENT Specialist & Head, Neck Surgeon Chamber Time: (6:00 PM - 9:00 PM) Off Day: Friday Floor Number: 5th Room Number:510 DR. ARIF MAHMUD JEWEL Qualifications:MBBS, MS(ENT) Specialty: ENT Specialist & Head, Nec...