Skip to main content

নবজাতক ও মায়ের জন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কতটা গুরুত্বপূর্ণ?

সন্তানের জন্যে মায়ের দুধের কোনো বিকল্প নেই। আমরা সবাই কম বেশি জানি মায়ের দুধের উপকারিতা। কিন্তু আসলে নবজাতক ও মায়ের জন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কতটা গুরুত্বপূর্ণ, তা কি জানি? সন্তান জন্মের আগে থেকেই মায়ের স্তনে দুধ জমতে থাকে এবং শিশু জন্মদানের পর কলোস্ট্রাম বা শালদুধ নিঃসৃত হয় যা বাচ্চার জন্য প্রথম টিকা স্বরূপ। চলুন বিস্তারিত জানা যাক শিশুরোগ বিশেষজ্ঞ ডা: তাজরিনা রহমান জেনি এর কাছ থেকে।

শালদুধ কী?

জন্মদানের পর মায়ের হলুদ, আঠালো যে দুধ নিঃসৃত হয় তাই শালদুধ। শালদুধ এর উপকারিতা এক নজরে দেখে নেওয়া যাক।

১) এটি বাচ্চার প্রথম খাবার যা প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ।

২) সঠিক সময়ের আগেই জন্ম হওয়া শিশুদের জন্য অতীব প্রয়োজনীয় একটি খাবার যাতে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে।

৩)এটি বাচ্চার স্টুল পাস হতে সাহায্য করে।

৪) এতে প্রচুর ইমিউনো গ্লোবিউলিন আছে ( Ig A বেশি ) যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

শালদুধের প্রয়োজনীয়তা নিয়ে তাই কোনো প্রশ্নই উঠতে পারে না। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই মায়ের কাছে দিয়ে দিতে হবে যাতে মা তাকে দুধ খাওয়াতে পারে। অনেকে ভুল করে বা জেনেশুনে বাচ্চার মুখে মধু বা পানি দেয় যা একেবারেই উচিত নয়।

নবজাতক ও মায়ের জন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং

জন্মের প্রথম ছয় মাসে মায়ের দুধ ছাড়া এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। একে বলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। যদি দেখেন বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে না, তবে বিকল্প উপায়ে হলেও মায়ের বুকের দুধ প্রেস করে খাওয়াতে হবে।

এখন প্রশ্ন আসতে পারে এতে কি দুধের পুষ্টিগুণ নষ্ট হবে?

না। পরিষ্কার হাত বা পাম্পের মাধ্যমে (ইলেকট্রিক বা উপরোক্ত জিনিসগুলো পাম্পের মতো ব্যবহার করে) কাজটি করলে বাচ্চার কোনো সমস্যা হবে না। আবার অনেক সময় অতিরিক্ত দুধ জমা হলে মায়ের স্তন ব্যথা হতে পারে। তখন বাচ্চাকে দুধ খাওয়ানোর দরকার না হলে পরিষ্কার কাপড় গরম পানিতে চিপে নিয়ে স্তনে দিয়ে ম্যাসেজ করে দুধ চিপে ফেলে দিতে হবে। প্রসব পরবর্তী সময়ের দুই তিন দিনের মধ্যে অনেক সময় স্তনে ব্যথা হয়। অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এখন জেনে নিন মায়ের দুধের উপকারিতা

শিশুর জন্য উপকারিতা

  • ইনফেকশনের হাত থেকে বাঁচায়
  • সহজে হজম ও শোষিত হয়
  • বাচ্চার মস্তিষ্ক গঠনে সহায়তা করে
  • বাচ্চাদের ক্যান্সারের ঝুঁকি কমায়
  • মায়ের সাথে আত্মিক বন্ধন গঠন করে
  • বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে

মায়ের জন্য উপকারিতা

১। মায়ের জরায়ু সঠিক অবস্থানে ফিরে আসার জন্য স্তন্য পান করানোর গুরুত্ব অনেক।

২। পরবর্তী গর্ভধারণ প্রলম্বিত করে, ফলে অনেকটা স্বাভাবিক জন্মবিরতিকরণ পিলের ন্যায় কাজ করে। গবেষণায় দেখা গিয়েছে শতকরা ৭০ ভাগ মায়ের বাচ্চাকে দুধ পান করানো পর্যন্ত ঋতুস্রাব হয় না যদি বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ থাকে। কারণ প্রোল্যাক্টিন হরমোন এতে পরোক্ষভাবে বাঁধা দেয়।

৩। মায়ের স্তন ও ডিম্বাশয় ক্যান্সারে বাঁধা দেয়। এতে পরিবারের আর্থিক খরচ অনেকটাই কমে যায়। পাশাপশি পরিবার পরিকল্পনায় সাহায্য করে।

সঠিক পজিশন ও অ্যাটাচমেন্ট

মা ও সন্তানের, উভয়ের সুস্থতার জন্যেই প্রয়োজন সঠিক উপায়ে দুধ পান করানো। বাচ্চাকে সঠিক পজিশনে ধরতে হবে। বাচ্চার পুরো শরীর হাত দিয়ে তুলে ধরে দুধ খাওয়াতে হবে। বাচ্চা মায়ের বুকে লেগে থাকবে, মাথা ও শরীর সোজা থাকবে। নাক থাকবে মায়ের নিপল বরাবর। থুতনি মায়ের স্তনে ছুঁয়ে থাকবে। মুখ সম্পূর্ণ হা করে নিচের ঠোঁট বাইরের দিকে উল্টে রেখে খাওয়াতে হবে।

সন্তান জন্মের ৬ মাসের পর থেকে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে হবে, একে কমপ্লিমেন্টারি ফিডিং বলে। এই খাবার হতে হবে পরিষ্কার, নিরাপদ, সহজলভ্য। শক্তি বর্ধক (ভাত, রুটি, তেল, আলু ), দেহ বৃদ্ধিকারী (মাছ, মাংস, দুধ, ডিম, ডাল), ফল, শাকসবজি নরম করে খেতে দিতে হবে। তৃতীয় বছর থেকে বাচ্চা পরিবারের অন্যান্যদের মতো নরমাল খাবার খেতে পারবে।

আশা করি, নতুন মায়েদের জন্য উপকারী কিছু সঠিক তথ্য দিতে পারলাম। বুঝতেই পারলেন, নবজাতক ও মায়ের জন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং খুবই গুরুত্বপূর্ণ। আবারো আসবো ভিন্ন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন।

ছবি- সাটারস্টক, লেখা- শিশুরোগ বিশেষজ্ঞ ডা: তাজরিনা রহমান জেনি

The post নবজাতক ও মায়ের জন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কতটা গুরুত্বপূর্ণ? appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/ogLQNF7
Munia

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক

মেকআপ এর ক্ষেত্রে কনট্যুরিং একটি গুরুত্বপূর্ণ স্টেপ। এটি আমাদের ফেইসকে আরো ডিফাইনড একটি লুক দেয়। তবে ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক যে আলাদা, সেটা কিন্তু অনেকেই জানেন না! সঠিক উপায়ে কনট্যুরিং করে কীভবে নিজের ফেইস ফিচারস আরও ডিফাইন করা যায়, তা দেখে নেই আজকের ভিডিওতে। SHOP AT SHAJGOJ Focallure Face Contour Stick 03 Coffee (Fa01) Rated 5.00 out of 5 14% OFF ৳  300 ৳  350 Add to Bag Makeup Revolution I Heart Revolution Chocolate Contour Palette Medium 20% OFF ৳  1,000 ৳  1,250 Add to Bag NICKA K SHEER AND GLOW BRONZER BERRY SOLEIL MP513 9% OFF ৳  400 ৳  440 Add to Bag PINKFLASH All Over Face Contour - S02 Drop (PF-F02) 14% OFF ৳  215 ৳  250 Add to Bag   আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন-  shop.shajgoj.com The post ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক appeared first on Shajgoj . from Shajgoj https://ift.tt/o8KSQeI Sumaiya Rahman