Skip to main content

শিশুদের স্থূলতা | খাবারের ধরন, করণীয় ও সচেতনতা

বাড়ির ছোট্ট সদস্যদের যত্নে আমরা সবাই কম বেশি সচেতন থাকি। কী করলে তারা সুস্থ থাকবে তা নিয়ে চেষ্টার যেন কোনো ত্রুটি থাকে না। বর্তমান সময়ে শিশুদের স্থূলতা বেশ পরিচিত একটি সমস্যা, যার জন্য চিন্তিত হয়ে পড়ছেন অভিভাবকেরা। যেসব শিশু ওবেসিটি বা স্থূলতায় ভুগছে তাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন। আজকের ফিচারে থাকছে শিশুদের স্থূলতা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কী করা যেতে পারে তা সম্পর্কে বিস্তারিত।

কীভাবে বুঝবেন আপনার শিশুর ওজন বেশি?

আদর্শ ওজন বলতে উচ্চতার সাথে সঠিকভাবে মানানসই ওজনকে বোঝানো হয়। যেকোনো বয়সের মানুষের একটি আদর্শ ওজন আছে, শিশুদের ক্ষেত্রেও তাই। আগে আপনারা শিশুর ওজন মেপে নিন। যদি আপনার সন্তানের ওজন আদর্শ ওজন থেকে ২০ শতাংশ বেশি হয়, তাহলে বুঝতে হবে আপনার সন্তান অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। এক্ষেত্রে নিজের মতো করে কিছু করতে যাবেন না। মনে রাখবেন, শিশুদের অতিরিক্ত ওজন কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ আবশ্যক। তাই শুরুতেই শিশু পুষ্টিবিদ বা বিশেষজ্ঞ দেখিয়ে নিউট্রিশনাল প্ল্যান ঠিক করে নিন।

কীভাবে বুঝবেন আপনার শিশুর ওজন বেশি?

শিশুদের স্থূলতা দেখা দিলে খাবারের ধরন কেমন হবে?

শিশুদের স্থূলতা দেখা দিলে অভিভাবকদের অনেকে মনে করেন তাদের সন্তানদের একটি ডায়েট চার্ট ফলো করতে হবে। এটি একটি ভুল ধারণা। ছোটদের খাবারের তালিকা কখনোই নির্দিষ্ট কিছুতে সীমাবদ্ধ রাখা উচিত না। ওজন কমানোর ডায়েট চার্ট দিলে তাদের শারীরিক উচ্চতা বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্যের বিকাশ সঠিকভাবে হবে না। চলুন জেনে নেওয়া যাক ওবেসিটিতে ভুগে থাকলে শিশুদের প্রতিদিনের খাদ্যাভ্যাস কেমন হতে পারে সে সম্পর্কে।

প্রতিদিন কতটুকু ক্যালরি প্রয়োজন তা জেনে নিন

অনেকে মনে করেন, “আমার বাচ্চা যেহেতু অনেক হেলদি, তাই এখন তার খাবারের পরিমাণ অনেক কমিয়ে দিবো, এতে করে ওজন কমে যাবে।“ এমন কাজ ভুলেও করবেন না। কারণ তাতে শিশুর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাই কম খাবার না দিয়ে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে নিন এবং আপনার শিশুর জন্য প্রতিদিন কতটুকু ক্যালরি প্রয়োজন তা জেনে নিন। স্থূল শিশুদের তাদের প্রয়োজনীয় ক্যালরির সমান পুষ্টিকর খাবার দিতে হবে। এক্ষেত্রে তাদের খাদ্যতালিকা থেকে অধিক ক্যালরি যুক্ত খাবার বাদ দিয়ে কম ক্যালরির পুষ্টিকর খাবারকে প্রাধান্য দিতে হবে।

খাবারে পুষ্টি উপাদান বিদ্যমান রাখুন

খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টি উপাদান রাখুন

ছোট-বড় সবার জন্য প্রোটিন একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান। প্রোটিনের উৎস হিসেবে শিশুদের কম ফ্যাট যুক্ত মাছ, মাংস, ডাল, শিমের বিচি এগুলো দিতে পারেন। বাচ্চাদের খাবার তালিকায় ভিটামিন ও মিনারেল যুক্ত খাবারের প্রাধান্য থাকা আবশ্যক। বিশেষ করে ভিটামিন সি ফ্যাট বার্ন করতে অনেক সাহায্য করে। এক্ষেত্রে সবুজ শাকসবজি ও ফলমূল উপকারী ভুমিকা রাখতে পারে। হবে। এর পাশাপাশি দুধজাতীয় খাবার দিতে পারেন, তবে ফ্যাট ফ্রি বা লো ফ্যাট দুধ দিতে পারলে ভালো। সেই সাথে শিশুদের অবশ্যই বেশি বেশি পানি পান করতে হবে।

বাদ দিন কিছু খাবার

যেকোনো চিনি জাতীয় খাবার, যেমনঃ চকলেট, চিপস, আইসক্রিম, কোমল পানীয় ইত্যাদি গ্রহণ করা কমিয়ে দিতে হবে। সেই সাথে অতিরিক্ত ক্যালরি যুক্ত খাবার, যেমন: চাইনিজ ফুড, চাওমিন, পিজ্জা, বার্গার,পাস্তা এসব খাবার খাওয়া ধীরে ধীরে কমিয়ে দিতে হবে। কেননা এসবে খাবারে অতিরিক্ত সস,মেয়নেজ, টেস্টিং সল্ট ইত্যাদি অ্যাড করা হয়, যা বাচ্চাদের ওজন বৃদ্ধি করার সাথে সাথে তাদের মেধাবিকাশেও বাধা দেয়। তাছাড়াও বেশি লবণাক্ত বা চিনিযুক্ত খাবার থেকে যতটা দূরে রাখা যায় ততই ভালো।

কয়েকটি অভ্যাস পরিবর্তন করুন

শিশুদের স্থূলতার পেছনে অন্যতম দায়ী একটি কারণ হলো প্রতিদিনের কিছু অভ্যাস। যেমন ধরুন, শিশুদের টিভি দেখিয়ে বা মোবাইল হাতে ধরিয়ে দিয়ে খাওয়ানোর অভ্যাস বন্ধ করতে হবে। দিনে ৩০ মিনিট বা  ১ ঘন্টার বেশি ল্যাপটপ, টিভি, কম্পিউটার নিয়ে বসে থাকতে দেওয়া যাবে না। শিশুরা যেন বসে থেকে বোরড না হয়, সেজন্যে পরিবারের সদস্যদের যতটুকু সম্ভব শিশুদের সময় দিতে হবে।

শিশুদের স্থূলতা প্রতিরোধে তাদের খেলাধুলা করতে দিন

শিশুদের খেলাধুলা করতে উৎসাহ দিন

যেসব শিশু ওবেসিটিতে ভুগছে, তাদের প্রতিদিন কমপক্ষে ১ ঘন্টা বাইরে খেলাধুলা করতে দিতে হবে। শুধু খেলাধুলা না, হাঁটাহাঁটি, সাঁতার,নাচ, জাম্পিং, সাইক্লিং, দড়িলাফ এই জাতীয় এক্সারসাইজ গুলোতে তাদের মনোযোগী করে তুলতে হবে। ফলে তারা ফিজিক্যালি অ্যাকটিভ থাকবে এবং এতে করে ওজনও বাড়বে না।

আশা করছি শিশুদের স্থূলতা নিয়ে আপনাদের সব দ্বিধা দূর করতে পেরেছি। স্থূল শিশুদের খাদ্য নিয়ন্ত্রণ বা চিকিৎসায় তাড়াহুড়া করা যাবেনা। এজন্য কিছুটা সময় নেওয়া প্রয়োজন । শিশুদের আস্তে আস্তে খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে স্বাভাবিক জীবন যাপনে উৎসাহিত করতে হবে। মনে রাখবেন, পারিবারিক সহযোগিতা ও সঠিক পুষ্টি পরামর্শ শিশুদের স্বাভাবিক জীবন যাপনের অন্যতম উপায়।

লিখেছেন,

সাদিয়া ইসরাত স্মৃতি

নিউট্রিশনিস্ট

ডক্টর সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হসপিটাল

ছবিঃ সাটারস্টক

The post শিশুদের স্থূলতা | খাবারের ধরন, করণীয় ও সচেতনতা appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/WfIV4TC
Sumaiya Rahman

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক

মেকআপ এর ক্ষেত্রে কনট্যুরিং একটি গুরুত্বপূর্ণ স্টেপ। এটি আমাদের ফেইসকে আরো ডিফাইনড একটি লুক দেয়। তবে ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক যে আলাদা, সেটা কিন্তু অনেকেই জানেন না! সঠিক উপায়ে কনট্যুরিং করে কীভবে নিজের ফেইস ফিচারস আরও ডিফাইন করা যায়, তা দেখে নেই আজকের ভিডিওতে। SHOP AT SHAJGOJ Focallure Face Contour Stick 03 Coffee (Fa01) Rated 5.00 out of 5 14% OFF ৳  300 ৳  350 Add to Bag Makeup Revolution I Heart Revolution Chocolate Contour Palette Medium 20% OFF ৳  1,000 ৳  1,250 Add to Bag NICKA K SHEER AND GLOW BRONZER BERRY SOLEIL MP513 9% OFF ৳  400 ৳  440 Add to Bag PINKFLASH All Over Face Contour - S02 Drop (PF-F02) 14% OFF ৳  215 ৳  250 Add to Bag   আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন-  shop.shajgoj.com The post ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক appeared first on Shajgoj . from Shajgoj https://ift.tt/o8KSQeI Sumaiya Rahman