Skip to main content

ডাবল ক্লেনজিং এর জন্য আমার ফেভারিট মাইসেলার ওয়াটার

মেকআপকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে আমরা কত প্রোডাক্টই না ইউজ করি। কিন্তু দিনশেষে প্রোপারলি মেকআপ ক্লিন করতে গেলেই আমাদের যত আলসেমি। আবার দিনের বেলা সূর্যের আলো থেকে নিজেকে প্রোটেক্ট করতে সানস্ক্রিনও আমরা ইউজ করি। কিন্তু আপনি কি জানেন দিনশেষে এই সানস্ক্রিন ও মেকআপ যদি প্রোপারলি ক্লিন করা না হয় তাহলে স্কিনের আরো ক্ষতি হতে পারে? অনেকেই জানেন না ডাবল ক্লেনজিং কী, কীভাবে করতে হয় এবং এর জন্য স্যুটেবল প্রোডাক্ট কী হতে পারে। ডাবল ক্লেনজিং এর জন্য আমার ফেভারিট মাইসেলার ওয়াটারের রিভিউ শেয়ার করব আজকের আর্টিকেলে।

ডাবল ক্লেনজিং কী?

ডাবল ক্লেনজিং হলো একটি ক্লিনিং মেথড যেখানে অয়েল সলুবেল ক্লেনজার ও ওয়াটার/ফোম বেইজড ক্লেনজার দিয়ে ফেইস প্রোপারলি ক্লিন করা হয় । এটা আমাদের স্কিন থেকে মেকআপ, ধুলা-ময়লা, এক্সেস অয়েল পরিষ্কার করতে সাহায্য করে।

ডাবল ক্লেনজিং কিন্তু মাস্ট

মাইসেলার ওয়াটার কেন ব্যবহার করবেন?

ডাবল ক্লেনজিং করতে একেক জন একেক ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকেন। কেউ ক্লেনজিং অয়েল, ক্লেনজিং বাম বা মাইসেলার ওয়াটার ইউজ করেন। মাইসেলার ওয়াটার সব ধরনের স্কিনে স্যুটেবল। যাদের অয়েলি স্কিন তারা অনেকেই ডিরেক্ট অয়েল বেইজড কোনো প্রোডাক্ট ইউজ করতে চান না, সেক্ষেত্রে মাইসেলার ওয়াটার হতে পারে বেস্ট স্যুলশন। মাইসেলার ওয়াটারে মূলত পিওর ওয়াটার ও মাইল্ড সারফেক্ট্যান্ট থাকে। সেনসিটিভ ও একনে প্রন স্কিনেও ব্যবহার করা যায়।

Skin Cafe Micellar Water

আমি যেহেতু রেগুলার বাইরে যাই তাই আমার জন্য সানস্ক্রিন, হালকা মেকআপ কিন্তু মাস্ট আর দিনশেষে ডাবল ক্লেনজিংও রেগুলার মেইনটেন করি। রিসেন্টলি আমি ট্রাই করলাম Skin Café Miceller Water, আজকে এই মাইসেলার ওয়াটারের রিভিউই শেয়ার করব আপনাদের সাথে। আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমি প্রিফার করি মাইসেলার ওয়াটার ডাবল ক্লেনজিং এর জন্য। স্কিন ক্যাফের এই মাইসেলার ওয়াটারটি অনেক মাইল্ড ও সুদিং যা আমার ফেইসকে অনেক জেন্টলি ক্লিন করে ফেলে। তার পাশাপাশি ওয়াটারপ্রুফ মাশকারা, আইলাইনারও ইজিলি রিমুভ করে ফেলে। এছাড়াও এই প্রোডাক্টটি অ্যাফোর্টেবল মনে হয়েছে আমার কাছে।

skin cafe micellar water

প্রোডাক্ট ক্লেইম

এই মাইসেলার ওয়াটারটি ফ্রেগ্রেন্স ফ্রি ও ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এই প্রোডাক্টটি ক্লেইম করে খুব জেন্টলি মেকআপ রিমুভ করবে এবং স্কিনকে হাইড্রেটিং ফিল দিবে। সেই সাথে খুব ডিপলি ক্লিন করবে ফেইস। যেকোনো স্কিন টাইপ এমনকি সেনসিটিভ স্কিনেও এটি স্যুটেবল।

পারসোনাল এক্সপেরিয়েন্স

আমার নতুন ফেভারিট এই মাইসেলার ওয়াটারটি। আমি একটি কটন প্যাডে প্রয়োজনমতো নিয়ে ফুল ফেইস ক্লিন করে ফেলি। এটি পরিমানেও খুব বেশি লাগে না। তাই একটি বোতল অনেক দিন ইউজ করা যাবে। তাছাড়া এটি ইউজ করার পর ফেইসে কোনো ড্রাইনেস বা ইরিটেশন ফিল হয় নি। প্রোপারলি ডাবল ক্লেনজিং করার জন্য এই প্রোডাক্টটি এখন আমার হলিগ্রেইল।

কী কী বিষয় ভালো লেগেছে?

  • ডিপলি ক্লিন করে
  • সুদিং ও হাইড্রেটিং ফিল দেয়
  • সেনসিটিভ স্কিনে ইউজ করা যায়
  • ফ্রেগ্রেন্স ফ্রি ও ডার্মাটোলজিক্যালি টেস্টেড

ডিপলি ক্লিন করবে আপনার স্কিন

এই ছিলো আজকের রিভিউ। সত্যি কথা বলতে গেলে ডাবল ক্লেনজিং বা মেকআপ রিমুভাল এর জন্য এই মাইসেলার ওয়াটার রেটিং আমি ৯/১০ দিব। এটি আমার এতটাই পছন্দ যে আমি অলরেডি আরেক বোতল স্টক করে রেখে দিয়েছি। তার পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টটি নিয়ে বেশ ভালো রিভিউ দেখতে পাচ্ছি। স্কিন ক্যাফে মাইসেলার ওয়াটারসহ অথেনটিক মেকআপ, স্কিনকেয়ার ও হেয়ারকেয়ার প্রোডাক্টস আপনারা পেয়ে যাবেন সাজগোজে। ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা ফিজিক্যাল স্টোরে। সাজগোজের বেশ কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। এ শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে ও চট্টগ্রামের খুলশি টাউন সেন্টারে অবস্থিত। এই শপগুলোর পাশাপাশি চাইলে অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন আপনার দরকারি বা পছন্দের সব প্রোডাক্টস।

 

ছবিঃ সাজগোজ।

The post ডাবল ক্লেনজিং এর জন্য আমার ফেভারিট মাইসেলার ওয়াটার appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/UH5LzGQ
Apsara Hossain

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক

মেকআপ এর ক্ষেত্রে কনট্যুরিং একটি গুরুত্বপূর্ণ স্টেপ। এটি আমাদের ফেইসকে আরো ডিফাইনড একটি লুক দেয়। তবে ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক যে আলাদা, সেটা কিন্তু অনেকেই জানেন না! সঠিক উপায়ে কনট্যুরিং করে কীভবে নিজের ফেইস ফিচারস আরও ডিফাইন করা যায়, তা দেখে নেই আজকের ভিডিওতে। SHOP AT SHAJGOJ Focallure Face Contour Stick 03 Coffee (Fa01) Rated 5.00 out of 5 14% OFF ৳  300 ৳  350 Add to Bag Makeup Revolution I Heart Revolution Chocolate Contour Palette Medium 20% OFF ৳  1,000 ৳  1,250 Add to Bag NICKA K SHEER AND GLOW BRONZER BERRY SOLEIL MP513 9% OFF ৳  400 ৳  440 Add to Bag PINKFLASH All Over Face Contour - S02 Drop (PF-F02) 14% OFF ৳  215 ৳  250 Add to Bag   আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন-  shop.shajgoj.com The post ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক appeared first on Shajgoj . from Shajgoj https://ift.tt/o8KSQeI Sumaiya Rahman