Skip to main content

রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট, কোনটি আপনার জন্য পারফেক্ট?

কোনো অকেশন বা ইভেন্টে যাওয়ার জন্য নিজের পছন্দের আউটফিট পরে, সুন্দরভাবে সেজেগুজে যদি দেখতে পান, চুল একদম ফ্রিজি হয়ে আছে, চুলে কোনো শাইন নেই, সিল্কি ভাবও নেই তখন মনটাই খারাপ হয়ে যায়, তাইনা? সত্যি বলতে চুল রাফ ও আনম্যানেজেবল হয়ে থাকলে স্টাইলিংয়ের ক্ষেত্রে বেশ স্ট্রাগল করতে হয়। দেখা যায়, চুল ছেড়েও রাখা যায় না, আবার শখ করে কোনো হেয়ারস্টাইল করলেও দেখতে ভালো লাগেনা। রিবন্ডিং ও কেরাটিন ট্রিটমেন্টের মাধ্যমে খুব সহজেই সিল্কি, স্ট্রেইট এবং হেলদি লুকিং চুল পাওয়া পসিবল। তবে অনেকেই এই দু’টো ট্রিটমেন্টের পার্থক্য বুঝতে পারেন না, যার ফলে ডিসিশন নিতে পারেন না যে কোনটি তাদের চুলের জন্য বেশি স্যুইটেবল হবে। আপনাদের সব কনফিউশন ক্লিয়ার করতে আজকের ফিচারে থাকছে রিবন্ডিং নাকি কেরাটিন কোন ট্রিটমেন্টটি আপনার জন্য ভালো হবে তা নিয়ে বিস্তারিত।

রিবন্ডিং ও কেরাটিন ট্রিটমেন্ট কি সেইম

অনেকেই মনে করেন, রিবন্ডিং ও কেরাটিন ট্রিটমেন্টের মাধ্যমে যেহেতু স্ট্রেইট, স্মুথ ও ম্যানেজেবল হেয়ার পাওয়া যায়, তাই এগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এটি একটি বড় মিসকনসেপশন। এই দু’টো ট্রিটমেন্টের মাধ্যমে একই রকম আউটপুট আসে ঠিকই, কিন্তু এগুলোর প্রসেস একদমই আলাদা।

রিবন্ডিং আসলে কী?

রিবন্ডিং আসলে কী

হেয়ার রিবন্ডিং কেমিক্যাল স্ট্রেইটেনিং নামেও বেশ পরিচিত। এটি এমন একটি হেয়ার ট্রিটমেন্ট যেটিতে ফরম্যালডিহাইড বা অ্যালডিহাইডের মতো কেমিক্যাল অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের চুলের ন্যাচারাল স্ট্রাকচারকে পুরোপুরি চেঞ্জ করে ফেলা হয়। এই ট্রিটমেন্টে প্রথমে কেমিক্যালের সাহায্যে হেয়ার ফলিকলে থাকা অ্যামাইনো অ্যাসিডের ন্যাচারাল স্ট্রাকচার বা বন্ডগুলো ভেঙে ফেলা হয়। তারপর হিট আয়রন এবং আরো কিছু কেমিক্যাল ব্যবহার করে হেয়ার শ্যাফটে, অর্থাৎ চুলের বাইরের অংশে নতুন টেক্সচার নিয়ে আসা হয়। তখন চুল একদম স্ট্রেইট হয়ে যায় এবং চুলে একটা আলাদা শাইনও নজরে আসে।

যেহেতু রিবন্ডিং করলে লম্বা সময় ধরে চুল স্ট্রেইট ও ফ্রিজ ফ্রি থাকে, তাই রেগুলার চুল স্ট্রেইট করতে হয় না, ফলে ড্যামেজ থেকে চুল অনেকটাই প্রোটেক্ট করা যায়। তবে হ্যাঁ, আমাদের হেয়ার গ্রো করার কারণে একবার রিবন্ডিং করলে নির্দিষ্ট সময় পরপর তা রিটাচ করতে হয়।

কেরাটিন ট্রিটমেন্ট কী

আপনারা হয়তো অনেকেই জানেন না, কেরাটিন নামক প্রোটিন কিন্তু আমাদের চুলেই বিদ্যমান থাকে। কেরাটিনকে স্ট্রাকচারাল প্রোটিন বলা হয়ে থাকে। এটি হেয়ার গ্রোথ প্রমোট করার পাশাপাশি আমাদের হেয়ার স্ট্র‍্যান্ডগুলোকে স্ট্রং ও স্টেবল রাখতে সাহায্য করে। সেই সাথে এটি আমাদের চুলকে বিভিন্ন ড্যামেজ থেকে রক্ষা করার জন্য প্রটেকশন ব্যারিয়ার হিসেবেও কাজ করে। তবে সান এক্সপোজার, হেয়ার ব্লিচিং কিংবা হার্মফুল কেমিক্যালযুক্ত শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহারের কারণে চুলে কেরাটিনের পরিমাণ কমে যায়।

কেরাটিন ট্রিটমেন্ট এমন একটি হেয়ার ট্রিটমেন্ট যেটির মাধ্যমে চুলে প্রোটিন ফিরিয়ে নিয়ে আসা হয়। অর্থাৎ এই ট্রিটমেন্টের মাধ্যমে চুলের ন্যাচারাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ করা হয় না, অর্থাৎ চুলের অ্যামাইনো এসিডের বন্ডগুলো আগের মতোই থাকে। এই ট্রিটমেন্টে হেয়ার শ্যাফটের মাধ্যমে কেরাটিন ইনফিউজড করা হয়, যাতে করে চুলের ন্যাচারাল বন্ডগুলো আরো স্ট্রং হতে পারে। এই কারণেই কেরাটিন ট্রিটমেন্ট করা হলে চুল আগের চাইতে অনেক হেলদি লুকিং ও ম্যানেজেবল হয়ে ওঠে। সেই সাথে এই ট্রিটমেন্ট আমাদের হেয়ার স্ট্র‍্যান্ডগুলোকে স্মুথ করে তুলতেও সাহায্য করে।

রিবন্ডিং নাকি কেরাটিন কোনটি চুজ করবেন

রিবন্ডিং নাকি কেরাটিন এর মধ্যে কোনটি বেছে নেবেন

রিবন্ডিং ও কেরাটিন ট্রিটমেন্ট দু’টোরই দারুণ কিছু বেনিফিটস রয়েছে। নিজের জন্য কোন ট্রিটমেন্টটি চুজ করবেন সেই ডিসিশন নিতে কনসিডার করুন এই পয়েন্টগুলো।

হেয়ার টাইপ ও কনসার্ন

যদি আপনার চুল ঘন, কার্লি কিংবা ওয়েভি হয়ে থাকে এবং কোনো ড্যামেজ না থাকে, সেক্ষেত্রে রিবন্ডিং হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। তবে থিন ও ড্যামেজড হেয়ার হয়ে থাকলে রিবন্ডিং অ্যাভয়েড করাই বেটার। কারণ এই ধরণের চুলে রিবন্ডিং করলে হেয়ারফল বেড়ে যাওয়ার চান্স থাকে। অন্যদিকে যদি আপনার চুলে ড্যামেজ থাকে, সেই সাথে চুল রাফ, ফ্রিজি ও আনম্যানেজেবল হয়ে থাকে, সেক্ষেত্রে কেরাটিন ট্রিটমেন্ট বেছে নিতে পারেন নিশ্চিন্তে।

প্রায়োরিটি

আপনি যদি চুলের স্ট্রাকচারে কোনো চেঞ্জ না এনে ফ্রিজ ফ্রি, সফট, ম্যানেজেবল চুল পেতে চান, তাহলে কেরাটিন ট্রিটমেন্টই বেটার অপশন। আর যদি শুধুমাত্র স্ট্রেইট চুল পাওয়াই আপনার মূল প্রায়োরিটি হয়, সেক্ষেত্রে রিবন্ডিং করার সাজেশন থাকবে।

স্থায়ীত্ব

সাধারণত একবার রিবন্ডিং করা হলে তার আউটপুট ছয় থেকে আট মাস পর্যন্ত পাওয়া যায়। অন্যদিকে কেরাটিন ট্রিটমেন্টের রেজাল্ট তিন থেকে ছয় মাসের মতো থাকে। যদি তুলনামূলক বেশি সময় ধরে স্ট্রেইট ও ম্যানেজেবল চুল পেতে চান, তাহলে রিবন্ডিং বেছে নিতে পারেন, অন্যথায় কেরাটিন ট্রিটমেন্ট করতে পারেন।

বাজেট

সাধারণত কেরাটিন ট্রিটমেন্টের খরচ রিবন্ডিংয়ের চাইতে কিছুটা বেশি হয়ে থাকে। তাই যদি আপনাদের বাজেট ইস্যু থাকে, অর্থাৎ অল্প বাজেটের মধ্যে হেয়ার লুকে পরিবর্তন আনতে চান, সেক্ষেত্রে রিবন্ডিং বেছে নিতে পারেন। অন্যদিকে যদি বাজেটের লিমিটেশন না থাকে এবং চুলের হারিয়ে যাওয়া স্মুথনেস ফিরে পেতে চান, তাহলে কেরাটিন ট্রিটমেন্ট করাতে পারেন।

ট্রিটমেন্ট করার পর মেইনটেইন করুন

মেনটেইনেন্স

রিবন্ডিং করার পর চুল সঠিকভাবে মেনটেইন করার জন্য কিছু বেসিক স্টেপস ফলো করলেই এনাফ। তবে কেরাটিন ট্রিটমেন্ট করার পর হেয়ারকেয়ারে অনেক বেশি এফোর্ট ও সময় দিতে হয়। যদি আপনার হাতে সে সময়টুকু থাকে, তাহলে নির্দ্বিধায় কেরাটিন ট্রিটমেন্ট করাতে পারেন। আর যদি খুব বিজি ডেইলি সিডিউল থাকে এবং চুলের প্রোপার কেয়ার নেয়ার সময় না পান, তাহলে সাজেস্ট করবো রিবন্ডিং বেছে নিতে।

লেখার শেষে পরামর্শ থাকবে, রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট যেটিই করুন না কেন, ভালো কোনো বিউটি স্যালন থেকে করার চেষ্টা করুন। কারণ অদক্ষ কারো কাছ থেকে এই ট্রিটমেন্টগুলো করালে পরবর্তীতে চুলের পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। সেই সাথে চুলের যত্নে অথেনটিক প্রোডাক্টস ইউজ করতে ভুলবেন না। অথেনটিক ও হাই কোয়ালিটির প্রোডাক্টস কোথায় পাওয়া যায় তা অনেকেরই প্রশ্ন। আমি আমার মেকআপ, স্কিনকেয়ার ও হেয়ার কেয়ার প্রোডাক্টসের জন্য সবসময় সাজগোজকেই প্রিফার করি। সাজগোজের বেশ কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। এই শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে ও চট্টগ্রামের খুলশি টাউন সেন্টারে অবস্থিত। এই শপগুলোর পাশাপাশি চাইলে অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন আপনার দরকারি বা পছন্দের সব প্রোডাক্ট।

ছবিঃ সাজগোজ।

The post রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট, কোনটি আপনার জন্য পারফেক্ট? appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/sD3Na5U
Apsara Hossain

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক

মেকআপ এর ক্ষেত্রে কনট্যুরিং একটি গুরুত্বপূর্ণ স্টেপ। এটি আমাদের ফেইসকে আরো ডিফাইনড একটি লুক দেয়। তবে ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক যে আলাদা, সেটা কিন্তু অনেকেই জানেন না! সঠিক উপায়ে কনট্যুরিং করে কীভবে নিজের ফেইস ফিচারস আরও ডিফাইন করা যায়, তা দেখে নেই আজকের ভিডিওতে। SHOP AT SHAJGOJ Focallure Face Contour Stick 03 Coffee (Fa01) Rated 5.00 out of 5 14% OFF ৳  300 ৳  350 Add to Bag Makeup Revolution I Heart Revolution Chocolate Contour Palette Medium 20% OFF ৳  1,000 ৳  1,250 Add to Bag NICKA K SHEER AND GLOW BRONZER BERRY SOLEIL MP513 9% OFF ৳  400 ৳  440 Add to Bag PINKFLASH All Over Face Contour - S02 Drop (PF-F02) 14% OFF ৳  215 ৳  250 Add to Bag   আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন-  shop.shajgoj.com The post ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক appeared first on Shajgoj . from Shajgoj https://ift.tt/o8KSQeI Sumaiya Rahman