Skip to main content

PCOS এর কারণে স্কিন ও হেয়ারে কী ধরনের প্রবলেম দেখা দেয়?

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS সম্পর্কে এখন কম বেশি সবারই ধারণা আছে। টিনেজ থেকে শুরু করে ম্যাচিউরড, যেকোনো নারীরই PCOS হতে পারে। এর মেইন সিম্পটমস হলো ইরেগুলার বা মিসড পিরিয়ড, বারবার ট্রাই করার পরেও কনসিভ করতে না পারা, অল্প সময়ের ব্যবধানে ওজন বেড়ে যাওয়া ইত্যাদি। এগুলোর পাশাপাশি PCOS এর কারণে স্কিন ও হেয়ারেও অনেক সময় চেঞ্জ ভিজিবল হয়। আজ আপনাদের জানাবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সিম্পটম হিসেবে আমাদের স্কিন ও হেয়ারে যে সাইনগুলো দেখা যায়, সে সম্পর্কে বিস্তারিত।

আপনি কি PCOS এ ভুগছেন?

প্রথমে একটু জানিয়ে দেই PCOS কী। এটি হলো একটি হরমোনাল ডিজঅর্ডার, যেখানে একজন নারীর দেহে অ্যান্ড্রোজেন নামক পুরুষ হরমোনের উপস্থিতি বেড়ে যায় এবং রিপ্রোডাক্টিভ হরমোনগুলো ইমব্যালেন্স হয়ে যায়। এই হরমোনাল ইমব্যালেন্সের কারণেই মূলত ইরেগুলার পিরিয়ড ও ইনফার্টিলিটি দেখা যায়। সেই সাথে পিসিওএস আমাদের মেটাবলিজম স্লো করে দেয়, যার ফলে দ্রুত ওজন বেড়ে যায় এবং ওজন কমানোও কঠিন হয়ে পড়ে। শুধু তাই নয়, পিসিওএসের কারণে টাইপ টু ডায়াবেটিস কিংবা হাই কোলেস্টেরলের সমস্যাও হতে পারে।

অনেকেই PCOS এর কারণ জানতে চান। সত্যি বলতে এটি কেন হয় তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে ফ্যামিলিতে পিসিওএসের পেশেন্ট থাকলে এটি হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে।

PCOS

কোন কোন স্কিন কন্ডিশন এর সাথে কানেক্টেড?

পিসিওএসের মেইন সিম্পটমস তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন৷ এগুলোর পাশাপাশি আমাদের স্কিনের কিছু কনসার্নের সাথেও কিন্তু এর স্ট্রং কানেকশন রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে স্কিনে কী ধরনের সমস্যা দেখা দেয় সে সম্পর্কে।

১) একনে

আগেই বলেছি পিসিওএসের কারণে আমাদের বডিতে অ্যান্ড্রোজেন নামক হরমোনের উপস্থিতি বেড়ে যায়। এতে সেবাম প্রোডাকশনও বেড়ে যায়, তাই স্বাভাবিকভাবে স্কিন বেশ অয়েলি দেখায়। তখন ফেইস একনেপ্রন হয়ে যেতে থাকে৷ অনেক সময় ইনফ্ল্যামেটরি একনে হতে পারে, যাকে আমরা সিস্টিক একনে বলে থাকি।

সাধারণত এই ধরনের একনে জ-লাইন, চিক এরিয়ায় বেশি দেখা যায়। ফেইসের পাশাপাশি গলা, বুক কিংবা পিঠের উপরের অংশেও ব্রণ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই একনেগুলো আকারে বড় হয় এবং ভেতরে পুঁজ থাকায় খুব পেইনফুল হয়। এগুলো সারতে সময় লাগে এবং একনে কমে যাওয়ার পরে স্কিনে একনে স্পট ভিজিবল হয়ে থাকে। তাই যদি হঠাৎ লক্ষ্য করেন আপনার ফেইস ও বডিতে এই ধরনের একনে বেড়ে যাচ্ছে, তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

২) হিরসুটিজম বা আনওয়ান্টেড হেয়ার গ্রোথ

হিরসুটিজম বা আনওয়ান্টেড হেয়ার গ্রোথ

পিসিওএসের ক্ষেত্রে বেশিরভাগ নারীদের স্কিনে যে সিম্পটমটি দেখা যায় সেটি হলো হিরসুটিজম। একটি গবেষণায় দেখা গেছে, যাদের পিসিওএস রয়েছে তাদের মধ্যে প্রায় ৭০-৮০ শতাংশ নারীর ফেইস ও বডির বিভিন্ন অংশে হিরসুটিজম দেখা যায়। মূলত অ্যান্ড্রোজেন হরমোনের কারণে ফেইস ও বডিতে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ বেড়ে গেলে সেটিকেই হিরসুটিজম বলা হয়। সাধারণত পিসিওএস হলে ঠোঁটের উপরে, চিন এরিয়াতে, বুকে কিংবা পেটের নিচ অংশে হেয়ার গ্রোথ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই হেয়ার রিমুভ করা হলেও খুব তাড়াতাড়ি আবার গ্রো করে।

৩) অ্যাকানথোসিস নিগ্রিক্যানস

পিসিওএসের কারণে আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়। এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকেই অ্যাকানথোসিস নিগ্রিক্যানসের সমস্যাটি হয়। আবার যাদের উচ্চতার তুলনায় ওজন বেশি, তাদের ক্ষেত্রেও এটি হতে পারে। অ্যাকানথোসিস নিগ্রিক্যানস এমন একটি স্কিন কন্ডিশন যেখানে গলা, ঘাড়ে ডার্ক প্যাচেস দেখা যায় এবং সেই সাথে ঐ এরিয়ার স্কিনে ক্রিজিংও নজরে আসে। যত সময় যায়, এটি তত বাড়তে থাকে।

PCOS এর কারণে হেয়ার প্রবলেম

শুধুমাত্র স্কিনেই নয়, PCOS এর কারণে হেয়ার প্রবলেমও দেখা যায়। যেমন-

১) অতিরিক্ত হেয়ার ফল

এক্সপার্টদের মতে, একজন মানুষের প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। কিন্তু যাদের পিসিওএস রয়েছে, তাদের ক্ষেত্রে হেয়ার ফলের পরিমাণ অনেক বেশি হয়। দেখা যায় শাওয়ারের সময় অথবা চুল আঁচড়াতে গেলে একবারে অনেকগুলো হেয়ার স্ট্র্যান্ড উঠে আসে। আবার রুমের ফ্লোরে, ড্রেসিং টেবিলে বা বালিশের কভারেও চুল পড়ে থাকতে দেখা যায়। তাই যদি হঠাৎ করেই অতিরিক্ত হেয়ার ফল শুরু হয়, তাহলে কোনোভাবেই বিষয়টি এড়িয়ে যাবেন না।

অতিরিক্ত হেয়ার ফল

২) অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া

PCOS এর কারণে চুল পড়া বেড়ে যায় বলে চুল খুব দ্রুত পাতলা হতে শুরু করে। এমনকি যাদের চুল অনেক ঘন ছিলো, তারাও অভিযোগ করেন যে তাদের চুলের গোছা একদম পাতলা হয়ে গেছে! বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, স্ক্যাল্পের সামনের ও সাইডের চুল পাতলা হয়ে যেতে থাকে। আবার অনেকের হেয়ার থিনিং এত বেড়ে যায় যে সেখান থেকে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা চুল পাতলা হতে হতে টাক হয়ে যাওয়ার ঘটনাও ঘটে থাকে।

এটুকুই ছিলো আজকের ডিসকাশন। সবার জন্য পরামর্শ থাকবে, যদি আপনারা নিজেদের স্কিন ও হেয়ারে এই সিম্পটমগুলো দেখতে পান, তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। আর যদি ডায়াগনোসিসের পর এটি ধরা পড়ে, তাহলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা, প্রোপার ডায়েট ও রেগুলার এক্সারসাইজ করলে PCOS অনেকটাই নিয়ন্ত্রণে রাখা পসিবল হয়।

 

ছবি- সাজগোজ, সাটারস্টক, endocrine.org

The post PCOS এর কারণে স্কিন ও হেয়ারে কী ধরনের প্রবলেম দেখা দেয়? appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/IQGo7Lp
Munia

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক

মেকআপ এর ক্ষেত্রে কনট্যুরিং একটি গুরুত্বপূর্ণ স্টেপ। এটি আমাদের ফেইসকে আরো ডিফাইনড একটি লুক দেয়। তবে ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক যে আলাদা, সেটা কিন্তু অনেকেই জানেন না! সঠিক উপায়ে কনট্যুরিং করে কীভবে নিজের ফেইস ফিচারস আরও ডিফাইন করা যায়, তা দেখে নেই আজকের ভিডিওতে। SHOP AT SHAJGOJ Focallure Face Contour Stick 03 Coffee (Fa01) Rated 5.00 out of 5 14% OFF ৳  300 ৳  350 Add to Bag Makeup Revolution I Heart Revolution Chocolate Contour Palette Medium 20% OFF ৳  1,000 ৳  1,250 Add to Bag NICKA K SHEER AND GLOW BRONZER BERRY SOLEIL MP513 9% OFF ৳  400 ৳  440 Add to Bag PINKFLASH All Over Face Contour - S02 Drop (PF-F02) 14% OFF ৳  215 ৳  250 Add to Bag   আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন-  shop.shajgoj.com The post ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক appeared first on Shajgoj . from Shajgoj https://ift.tt/o8KSQeI Sumaiya Rahman