Skip to main content

ঠোঁটের চারপাশে পিগমেন্টেশন বা ব্ল্যাক প্যাচেস নিয়ে চিন্তিত?

ঠোঁটের চারপাশে কালচে ছোপ? লিপস এরিয়ার পিগমেন্টেশন বেশ কমন প্রবলেম! অনেক সময় দেখা যায় যে স্কিনে তেমন কোনো কনসার্ন নেই, কিন্তু এই একটি প্রবলেম-ই যেন ভুক্তভোগীকে বিব্রত করছে প্রতিনিয়ত। কিন্তু কেন হয় ঠোঁটের চারপাশে পিগমেন্টেশন? আর এর প্রতিকারই বা কি? চলুন আজকের ফিচারে এই বিষয়গুলো নিয়ে জানবো।

পিগমেন্টেশন কীভাবে ফর্ম হয়?

আমাদের স্কিনের এপিডার্মিস লেয়ারে থাকে মেলানোসাইট সেল। এই সেল থেকেই মেলানিন প্রোডাকশন হয়। মেলানিন আমাদের ত্বকের রং নির্ধারণ করে। মেলানিনকে কন্ট্রোল করে টাইরোসিনেজ এনজাইম। এই টাইরোসিনেজ এনজাইম সূর্যের UV রশ্মির সংস্পর্শে আসলে মেলানিন প্রোডাকশন বাড়িয়ে দেয়; যা থেকে পরবর্তীতে মেছতা, হাইপারপিগমেন্টশন- এই সমস্যাগুলো ধীরে ধীরে নজরে আসে। এছাড়া অন্য কারণেও টাইরোসিনেজ এনজাইম ট্রিগারড হতে পারে।

পিগমেন্টেশন কীভাবে ফর্ম হয়

ঠোঁটের চারপাশে পিগমেন্টেশন কেন হয়?

১. হরমোনাল চেঞ্জ

মেলাজমা বেশ কমন একটি স্কিন কনসার্ন। মেলাজমাকে অনেক সময় বলা হয় ‘The mask of pregnancy’। প্রেগনেন্সিতে খুব স্বাভাবিকভাবেই হরমোনাল চেঞ্জ দেখা দেয়। যার কারণে গলা, ঘাড়, ঠোঁটের চারপাশে অনেক সময় ব্রাউন বা ব্ল্যাক প্যাচেস দেখা যেয়। আফটার প্রেগনেন্সি এই পিগমেন্টেশন কমেও যায় যখন শরীরে আবার হরমোনের লেভেল স্বাভাবিক হয়ে যায়। তবে শুধু প্রেগনেন্সি না, জন্ম নিয়ন্ত্রণের পিল খাওয়া ও হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপির কারণেও অনেক সময় এই সমস্যা হয়ে থাকে। নারীদের হরমোনাল ফ্ল্যাকচুয়েশন বেশি হয়, তাই পিগমেন্টেশনের প্রবলেম পুরুষদের তুলনায় নারীদের বেশি দেখা দেয়।

২. লিপসের এরিয়াতে সানস্ক্রিন অ্যাপ্লাই না করা

অনেকেই সানস্ক্রিন ব্যবহারের সময় ঠোঁটের চারপাশের অংশ স্কিপ করেন কিংবা সঠিক পরিমাণে অ্যাপ্লাই করেন না। এই ভুলগুলোর কারণেও ঠোঁটের চারপাশে পিগমেন্টেশন দেখা যায়। অনেকে ২/৩ ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাইও ঠিকভাবে করেন না। এসব কারণেই পরবর্তীতে বিভিন্ন স্কিন কনসার্ন দেখা দেয়।

৩. ঠোঁটের চারপাশে ব্রেকআউটস, ইনফেকশন

মাউথ এরিয়ার চারপাশের স্কিনে কোনো ইনফেকশন হলে, খুব ফ্রিকোয়েন্টলি ব্রেকআউটস দেখা দিলে পরবর্তীতে প্যাচেস বা পিগমেন্টেশন দেখা দিতে পারে৷ এই কালচে দাগ ফেইড হতে বেশ কয়েক মাস লেগে যায়। এছাড়াও ক্ষতিকর কেমিক্যালযুক্ত রেপ্লিকা লিপস্টিক, লিপবাম ব্যবহারের ফলেও ঠোঁট ও তার চারপাশের অংশ কালচে হয়ে যায়।

ঠোঁটের চারপাশে পিগমেন্টেশন

৪. ভিটামিনের অভাব

শরীরে ভিটামিন ডি, ভিটামিন বি ১২, ফলিক অ্যাসিডের ঘাটতি হলেও পিগমেন্টেশন দেখা দেয়। আপনার যদি ঠোঁটের চারপাশে পিগমেন্টেশন হয়ে থাকে, তাহলে ফুড হ্যাবিটের দিকে খেয়াল করুন।

এছাড়াও জেনেটিক্যাল ইস্যু, অতিরিক্ত ধূমপান, হার্শ স্কিনকেয়ার প্রোডাক্ট, ভুল নিয়মে ওয়্যাক্সিং এসব কারণেও লিপ এরিয়াতে পিগমেন্টেশন দেখা যায়।

কাদের ক্ষেত্রে বেশি হয়?

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যারা সঠিকভাবে সানস্ক্রিন ব্যবহার করেন না, তারা এই সমস্যায় বেশি ভুগে থাকেন। মিডিল এইজড উইমেনদের মধ্যে এই ধরনের স্কিন কনসার্ন তুলনামূলক বেশি দেখা যায়। এছাড়া যাদের অ্যালার্জি আছে, স্মোকিং করেন, একজিমার সমস্যা আছে; তাদের ঠোঁটের চারপাশে পিগমেন্টেশন হতে পারে।

এর সল্যুশন কী?

স্কিন টাইপ অনুযায়ী প্রোপারলি স্কিনকেয়ার

স্কিন টাইপ অনুযায়ী প্রোপারলি স্কিনকেয়ার রুটিন ফলো করতে হবে। রাতারাতি এর সল্যুশন পাওয়া সম্ভব না। গ্লাইকোলিক অ্যাসিড, কজিক অ্যাসিড, নিয়াসিনামাইড, ভিটামিন সি, আলফা আরবুটিন এই ধরনের স্কিন কনসার্নের জন্য বেশ ইফেক্টিভ; তবে সঠিক কনসেনট্রেশনে ব্যবহার করতে হবে। ২০ বছরের আগে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা উচিত না। যদি দিন দিন এই সমস্যা বাড়তে থাকে, তাহলে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

ঠোঁটের চারপাশে পিগমেন্টেশন কীভাবে প্রিভেন্ট করা যায়?

  • সঠিকভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই ও রিঅ্যাপ্লাই করুন
  • ব্যালেন্সড ডায়েট চার্ট মেনে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন
  • নন ব্র্যান্ডের লিপস্টিক, লিপবাম এড়িয়ে চলুন
  • প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন
  • হেলদি লাইফস্টাইল মেনটেইন করুন

ঠোঁটের চারপাশে পিগমেন্টেশন কেন হয়, কীভাবে প্রিভেন্ট করা যায়; এই বিষয়গুলো নিয়ে অনেকেরই কনফিউশন ছিলো। আশা করি আজ বেসিক আইডিয়া দিতে পেরেছি। পার্মানেন্টলি পিগমেন্টেশন, মেলাজমা রিমুভ করতে ডার্মাটোলজিস্টরা অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করেন, যেমন- microdermabrasion, chemical peel, micro needling ইত্যাদি। এগুলো বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

 

সঠিক নিয়মে ত্বকের যত্ন নিতে পারলে এই ধরনের স্কিন কনসার্ন প্রিভেন্ট করা পসিবল। অনলাইনে অথেনটিক স্কিনকেয়ার প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সাজগোজ, সাটারস্টক

The post ঠোঁটের চারপাশে পিগমেন্টেশন বা ব্ল্যাক প্যাচেস নিয়ে চিন্তিত? appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/YmCZvRV
Munia

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক

মেকআপ এর ক্ষেত্রে কনট্যুরিং একটি গুরুত্বপূর্ণ স্টেপ। এটি আমাদের ফেইসকে আরো ডিফাইনড একটি লুক দেয়। তবে ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক যে আলাদা, সেটা কিন্তু অনেকেই জানেন না! সঠিক উপায়ে কনট্যুরিং করে কীভবে নিজের ফেইস ফিচারস আরও ডিফাইন করা যায়, তা দেখে নেই আজকের ভিডিওতে। SHOP AT SHAJGOJ Focallure Face Contour Stick 03 Coffee (Fa01) Rated 5.00 out of 5 14% OFF ৳  300 ৳  350 Add to Bag Makeup Revolution I Heart Revolution Chocolate Contour Palette Medium 20% OFF ৳  1,000 ৳  1,250 Add to Bag NICKA K SHEER AND GLOW BRONZER BERRY SOLEIL MP513 9% OFF ৳  400 ৳  440 Add to Bag PINKFLASH All Over Face Contour - S02 Drop (PF-F02) 14% OFF ৳  215 ৳  250 Add to Bag   আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন-  shop.shajgoj.com The post ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক appeared first on Shajgoj . from Shajgoj https://ift.tt/o8KSQeI Sumaiya Rahman