Skip to main content

ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করার ইজি ও সেইফ সল্যুশন

সাধারণত ডে টাইমে, কোনো অকেশনে বা ইভিনিং পার্টিতে হেভি কিংবা ক্যাজুয়াল লুকের সাথে মাশকারা অ্যাপ্লাই না করলেই নয়! যাদের অনেক বেশি ঘাম হয়, তাদের জন্য ওয়াটার প্রুফ মাশকারা একদম লাইফ সেভার। এগুলো সাধারণত স্ম্যাজ প্রুফ ও লং লাস্টিং হয়। দিন শেষে এই ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করাটা বেশ ঝামেলার কাজ মনে হয়, তাই না? মাশকারা ও আই মেকআপ সঠিকভাবে রিমুভ না করলে আইল্যাশ ফল আউট হবে, চোখের চারপাশের এরিয়া জ্বালাপোড়া করবে, এমনকি লালও হয়ে যেতে পারে! তাই ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করতে হবে সঠিক নিয়ম মেনে। কী সেই নিয়মগুলো? চলুন জেনে নেওয়া যাক।

এই মাশকারার ফর্মুলা কেমন? 

ওয়াটার প্রুফ মাশকারা বানানোই হয় এমনভাবে যাতে এগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট ও সোয়েট প্রুফ হয়। এতে লং টাইম ধরে আপনার ন্যাচারাল আইল্যাশ অনেক বেশি ঘন, লম্বা দেখায়। এই মাশকারা অ্যাপ্লাই করার পর আপনি আবেগে কেঁদে ভাসালেও কিন্তু সেটা উঠে যাবে না! সুইমিং পুলে সাঁতার কাটলে কিংবা অতিরিক্ত ঘামলেও সেটা ছড়িয়ে পড়ার চান্স নেই। তাই এর রিমুভাল প্রসেসও অন্যান্য মেকআপ আইটেমের চেয়ে ডিফারেন্ট।

ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করবো কীভাবে?  

কোন কোন প্রোডাক্ট ব্যবহার করে খুব সহজেই ও নিরাপদে ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করা যায়, চলুন জেনে নেই বিস্তারিত।

ওয়াটার প্রফ মাশকারা রিমুভ

কোল্ড ক্রিম

প্রথমে ফেইক আইল্যাশ খুলে নিন। এরপর অল্প করে কোল্ড ক্রিম নিয়ে আঙুলের সাহায্যে আইলিড এরিয়াতে ম্যাসাজ করুন আলতোভাবে। আস্তে আস্তে মাশকারা ক্লিন হতে শুরু করবে। এরপর কটন বাডে কোল্ড ক্রিম লাগিয়ে আইল্যাশের গোড়ায় আস্তে আস্তে রাব করুন। জোরে ঘষাঘষি করবেন না! সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেলে ওয়েট টিস্যু দিয়ে মুছে নিন। এরপর মাইসেলার ওয়াটার দিয়ে রেগুলার যেভাবে মেকআপ ক্লিন করেন, সেভাবেই পুরো চোখের মেকআপ ক্লিন করে নিন।

নন কমেডোজেনিক অয়েল  

জোজোবা অয়েল, বেবি অয়েল, আমন্ড অয়েল এগুলো ওয়াটার প্রুফ মাশকারা তোলার ক্ষেত্রে দারুণ কাজ করে। সাধারণত এগুলো পোরস ক্লগ করে না, তাই ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। প্রথমে একটি তুলার বল বা কটন প্যাডে কয়েক ড্রপ তেল নিন। চোখ বন্ধ করা অবস্থায় আস্তে আস্তে চাপ দিয়ে ক্লিন করুন। সময় নিয়ে করবেন, তাড়াহুড়ো করে জোরে জরে রাব করবেন না। এবার ওয়াইপস দিয়ে মুছে নিন। এরপর মাইসেলার ওয়াটার দিয়ে চোখের পুরো মেকআপ পরিষ্কার করে নিন। তারপর রেগুলার যেভাবে ডাবল ক্লেনজিং করেন, সেভাবেই বাকি মেকআপ ক্লিন করুন।

মাইসেলার ওয়াটার

মাইসেলার ওয়াটার

মাইসেলার ওয়াটার যেকোনো মেকআপ রিমুভের জন্য সবচেয়ে সেইফ অপশন। কারণ মাইসেলার ওয়াটারে এমন কিছু মলিকিউলস থাকে যেগুলো স্কিনের ন্যাচারাল সিবাম ও ডার্ট পার্টিকেলসকে আলাদা করে ফেলে, যাতে সহজেই ইমপিওরিটিস রিমুভ করা সম্ভব হয়। মেকআপ ভালোভাবে ক্লিন করতে আপনাকে সাহায্য করবে মাইসেলার ওয়াটার। কটন প্যাড মাইসেলার ওয়াটারে ভিজিয়ে চোখের ওপর আলতো করে চেপে রাখুন ৫/৭ সেকেন্ড। এরপর মুছে নিয়ে পানি দিয়ে আই এরিয়া কয়েকবার ধুয়ে নিন।

 

টিয়ার ফ্রি বেবি শ্যাম্পু

হাতের কাছে অয়েল বা মাইসেলার ওয়াটার নেই? জেদি ওয়াটার প্রুফ মাশকারা তুলতে বেবি শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। খুব সামান্য পরিমাণে বেবি শ্যাম্পু নিয়ে হাতের তালুতে ফোম তৈরি করুন, সেই ফেনাটুকু তুলার বলের সাহায্যে আই ল্যাশের ওপর রাব করুন। বেবি শ্যাম্পুতে চোখ জ্বালাপোড়া করে না, তবুও চোখ বন্ধ রাখবেন। ভালোভাবে ক্লিন করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন।

মেকআপ রিমুভার

এখন ওয়াটার প্রুফ মেকআপ প্রোডাক্টস রিমুভ করার জন্য আলাদা করে মেকআপ ক্লেনজিং অয়েল বা মেকআপ রিমুভার পাওয়া যায়। এই ধরনের লিকুইড মেকআপ ক্লেনজার যদি আপনার কালেকশনে থাকে, তাহলে আপনার জন্য বেশ সুবিধা হবেই। এটার ব্যবহার মাইসেলার ওয়াটারের মতোই। তবে এক্ষেত্রে কটন প্যাড দিয়ে মুছে নেওয়ার পাশাপাশি কটন বাড দিয়ে আইল্যাশের গোড়া ভালোভাবে পরিস্কার করে নিবেন, না হলে মাশকারার রেসিডিউ থেকে যাবে আর আইল্যাশ ফল করতে শুরু করবে।

ওয়াটার প্রুফ মাশকারা রিমুভাল

চোখের এরিয়ার যত্ন নিতে ভুলবেন না 

চোখের চারপাশের এরিয়া ফেইসের অন্যান্য অংশের চেয়ে বেশ সেনসিটিভ, আর আই এরিয়ার স্কিনও পাতলা। তাই ভুলভাবে রাব করলে খুব সহজেই এই এরিয়াতে ফাইন লাইনস ও রিংকেলস দেখা দিবে। তাই আই মেকআপ তোলার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করা যাবে না। আর আই মেকআপ পরিষ্কার করার পরে ভালো মানের একটা আই ক্রিম অবশ্যই লাগাবেন। আরেকটি বিষয়, মাশকারা বা অন্যান্য মেকআপ প্রোডাক্ট পারচেজ করার সময় এক্সপায়ার্ড ডেট চেক করতে ভুলবেন না।

অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ভালো থাকুন, সুন্দর থাকুন।

 

ছবি- সাজগোজ

The post ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করার ইজি ও সেইফ সল্যুশন appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/hl4YNV7
Munia

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক

মেকআপ এর ক্ষেত্রে কনট্যুরিং একটি গুরুত্বপূর্ণ স্টেপ। এটি আমাদের ফেইসকে আরো ডিফাইনড একটি লুক দেয়। তবে ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক যে আলাদা, সেটা কিন্তু অনেকেই জানেন না! সঠিক উপায়ে কনট্যুরিং করে কীভবে নিজের ফেইস ফিচারস আরও ডিফাইন করা যায়, তা দেখে নেই আজকের ভিডিওতে। SHOP AT SHAJGOJ Focallure Face Contour Stick 03 Coffee (Fa01) Rated 5.00 out of 5 14% OFF ৳  300 ৳  350 Add to Bag Makeup Revolution I Heart Revolution Chocolate Contour Palette Medium 20% OFF ৳  1,000 ৳  1,250 Add to Bag NICKA K SHEER AND GLOW BRONZER BERRY SOLEIL MP513 9% OFF ৳  400 ৳  440 Add to Bag PINKFLASH All Over Face Contour - S02 Drop (PF-F02) 14% OFF ৳  215 ৳  250 Add to Bag   আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন-  shop.shajgoj.com The post ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক appeared first on Shajgoj . from Shajgoj https://ift.tt/o8KSQeI Sumaiya Rahman