Skip to main content

সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস!

ফাউন্ডেশন ও কনসিলার ফেইসে প্রোপারলি সেট করার জন্য সেটিং পাউডার একটি অ্যাসেনশিয়াল প্রোডাক্ট। আপনি মেকআপে বিগেইনার কিংবা এক্সপার্ট যেটাই হয়ে থাকুন না কেন, আপনার কালেকশনে একটি সেটিং পাউডার কিন্তু অবশ্যই রয়েছে, তাই না? এই সেটিং পাউডারের কয়েকটি দারুণ মেকআপ হ্যাকস আছে, যেগুলো ফলো করলে মেকআপ লুক হবে পারফেক্টলি ফ্ললেস! সেটিং পাউডার দিয়ে কিছু অ্যামেজিং মেকআপ হ্যাকস জানতে চান? ৫টি ট্রেন্ডি হ্যাকস নিয়েই আজকের ফিচার, তাহলে চলুন শুরু করা যাক।

সেটিং পাউডার কেন দরকার?

যারা মেকআপে একদমই বিগেইনার, তাদের জন্য লেখার শুরুতেই সেটিং পাউডার সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করি। সেটিং পাউডারকে মেকআপের গেইম চেঞ্জার বলা হয়ে থাকে। কেন জানেন? কারণ এটি এমন এক ধরনের পাউডার যা আমাদের ফেইসে থাকা এক্সট্রা অয়েল অ্যাবজর্ব করে নেয়। শুধু তাই নয়, সেটিং পাউডার একইসাথে পোরস মিনিমাইজ করে, ফাইন লাইনের ভিজিবিলিটি কমায় এবং ফাউন্ডেশন, কনসিলার অথবা অন্যান্য ক্রিম বেইজড মেকআপ প্রোডাক্ট ফেইসে পারফেক্টলি সেট করে দেয়। এই পাউডার যেকোনো স্কিন টাইপেই ইউজ করতে পারেন। এবার আসা যাক শেইডের ব্যাপারে। এই পাউডার ট্রান্সলুসেন্ট বা নিজের স্কিন শেইড অনুযায়ী দুইভাবেই মার্কেটে খুঁজে পাবেন। আপনার পছন্দমতো যেকোনো একটি বেছে নিতে পারেন।

সেটিং পাউডার দিয়ে ফেইস বেকিং

সেটিং পাউডার দিয়ে মেকআপ হ্যাকস

সেটিং পাউডার কী সেটা তো জানলাম। চলুন এবার জেনে নেওয়া যাক সেটিং পাউডারের কিছু মাস্ট ট্রাই মেকআপ হ্যাকস, যেগুলা ফলো করলে আপনারা অল্প ইফোর্টে পারফেক্ট মেকআপ লুক ক্রিয়েট করতে পারবেন যেকোনো সময়!

১) চোখের নিচের মেকআপ বেক করতে

লং লাস্টিং মেকআপ লুক পাওয়ার জন্য মেকআপ বেক করা খুবই ইম্পরট্যান্ট। আর মেকআপ বেক করতে সেটিং পাউডার একদম লাইফ সেভারের মতো কাজ করে। মূলত আমাদের চোখের নিচের এরিয়াতে বেকিং করা হয়। এখন প্রশ্ন হলো সেটিং পাউডার দিয়ে কীভাবে বেকিং করতে হয়?

  • শুরুতে নিজের পছন্দের ফাউন্ডেশন ও কনসিলার অ্যাপ্লাই করে ভালোমতো ব্লেন্ড করে নিন
  • এরপর বিউটি ব্লেন্ডারে একটু বেশি পরিমাণে সেটিং বা লুজ পাউডার নিন
  • চোখের নিচে বিউটি ব্লেন্ডার দিয়ে সেটিং পাউডার অ্যাপ্লাই করে কিছুক্ষণ ওয়েট করুন
  • তারপর এক্সট্রা পাউডারটুকু ঝেড়ে ফেলুন বড় পাউডার ব্রাশের সাহায্যে

সেটিং পাউডার

এভাবে বেক করলে চোখের নিচের মেকআপ সহজে ক্রিজ করবে না এবং একইসাথে মেকআপ লুক লং লাস্টিংও হবে। তাহলে দেখলেন তো ছোট্ট একটা স্টেপ কীভাবে আপনার ওভারঅল লুকটাই চেঞ্জ করে দিতে পারে!

২) আইশ্যাডোর ফল আউট ইজিলি ক্লিন করতে

চোখ সাজাতে পছন্দ করে না এমন মেয়ের সংখ্যা কিন্তু অনেক কম! চোখ দু’টোকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমরা বিভিন্ন কালারের ও ফর্মুলার আইশ্যাডো ইউজ করে থাকি। অনেক সময় আইশ্যাডো অ্যাপ্লাই করার সময় ফল আউট নজরে আসে, যা পরে ক্লিন করা বেশ কষ্টকর। বিশেষ করে যদি গ্লিটার বা ডার্কটোনের আইশ্যাডো হয়, তাহলে তো কথাই নেই। এই প্রবলেমটা সল্ভ করতে সেটিং পাউডার খুব ভালো কাজ করে।

 

আই মেকআপ শুরু করার ঠিক আগে চোখের নিচে পাউডার অ্যাপ্লাই করে তারপর মেকআপ করুন। তাহলে আইশ্যাডো যদি ফল আউট হয়ও, সেটা খুব ইজিলি মেকআপ ব্রাশের সাহায্যে ক্লিন করে ফেলতে পারবেন। এতে করে যেমন সময় বাঁচবে, তেমনি হ্যাসেলও অনেক কম হবে।

৩) ব্লাশ ও ব্রোঞ্জার টোন ডাউন করতে

ফুল ফেইস মেকআপ

ফুল ফেইস মেকআপ করার সময় ব্লাশ ও ব্রোঞ্জার তো আমরা কম বেশি সবাই অ্যাপ্লাই করি। মাঝে মাঝে দেখা যায়, এগুলো অ্যাপ্লাই করার সময় আমরা অনেক বেশি হেভি হ্যান্ডেড হয়ে যাই এবং প্রয়োজনের চেয়ে বেশি প্রোডাক্ট ইউজ করে ফেলি। দেখা যায় যদি ব্লাশ বেশি অ্যাপ্লাই করা হয়, তাহলে গাল দু’টো অনেক বেশি পিংকিশ হয়ে যায়। আর ব্রোঞ্জার বেশি অ্যাপ্লাই করলে পুরো মেকআপটা দেখতে আর ন্যাচারাল লাগে না! তাহলে উপায়?

যদি কোনোভাবে ব্লাশ বা ব্রোঞ্জার বেশি অ্যাপ্লাই করে ফেলেন, তাহলে সেগুলোকে টোন ডাউন করে মেকআপ লুককে ন্যাচারাল করার জন্য ইউজ করতে পারেন এই পাউডার! এক্ষেত্রে মেকআপ ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের সাহায্যে অল্প অল্প করে সেটিং পাউডার ব্লাশ অথবা ব্রোঞ্জারের উপর অ্যাপ্লাই করুন। দেখবেন সেগুলো টোন ডাউন হয়ে গেছে!

৪) আইল্যাশে ভলিউম আনতে

থিক ও ভলিউমিনাস আইল্যাশ তো সবারই পছন্দ! আইল্যাশে ইনস্ট্যান্ট ভলিউম এনে দিতে এর জুড়ি নেই। এবার কীভাবে ভলিউম আনবেন সেটা বলি। শুরুতেই আইল্যাশে এক কোট মাশকারা অ্যাপ্লাই করুন। তারপর মাশকারা কমপ্লিটলি ড্রাই হয়ে যাওয়ার আগে খুব হালকা করে একটা স্পুলির সাহায্যে আইল্যাশে পাউডার দিয়ে নিন। তারপর মাশকারার সেকেন্ড কোট অ্যাপ্লাই করুন। এভাবে মাশকারা অ্যাপ্লাই করলে আইল্যাশে ভলিউম দেখতে পাবেন সাথে সাথেই।

মাশকারা

৫) লিপস্টিকে ম্যাট ফিনিশ আনতে 

লিপস্টিকের মধ্যে ম্যাট লিপস্টিকগুলো আমাদের প্রত্যেকেরই ফেবারিট। কিন্তু যদি কখনো মেকআপ করার সময় হাতের কাছে ম্যাট লিপস্টিক না থাকে, তাহলে সেটিং বা লুজ পাউডার ইউজ করে যেকোনো লিপস্টিকেই ম্যাট ফিনিশ আনতে পারেন৷ এক্ষেত্রে ঠোঁটে লিপস্টিক অ্যাপ্লাই করার পর লিপ ব্রাশ কিংবা আঙুলের সাহায্যে খুব অল্প পরিমাণে সেটিং পাউডার নিয়ে লিপস্টিকের উপর কেয়ারফুলি ড্যাব করে নিন। ইনস্ট্যান্টলি লিপস্টিকে ম্যাট ফিনিশিং চলে আসবে। ট্রাই করে দেখুন!

৫টি দারুণ মেকআপ হ্যাকস জেনে নিলেন। আশা করি এগুলো আপনাদের সবার কাজে আসবে। অথেনটিক মেকআপ, স্কিন ও হেয়ার কেয়ার প্রোডাক্টস পারচেজ করার জন্য সাজগোজ হতে পারে আপনার জন্য পারফেক্ট অপশন। তাই ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা ফিজিক্যাল স্টোরে। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

 

ছবি- সাটারস্টক, সাজগোজ

The post সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস! appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/Of5bzts
Munia

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

Ibn Sina Jatrabari Doctor List Contact

Ibn Sina Diagnostic & Consultation Center, Jatrabari House# 79/1E, Demra Road, Uttar Jatrabari, Dhaka-1204. Appointment:  02223343852 02223343853 02223343854 Dr. Md. Sakhawat Hossain Qualifications:MBBS,FACP,FCPS Specialty: Medicine Specialist Chamber Time: 4:00 PM - 9:00 PM Off Day: No Day Off Floor Number: 5th Room Number:511 Dr. Md. Foysal Khan Qualifications:MBBS, FCPS, MACP, CCD Specialty: Medicine Specialist Chamber Time: 4:00 PM - 9:00 PM Off Day: No Off Day Floor Number: 5th Room Number:503 Dr. Md. Habibul Haque (Habib) Qualifications:MBBS, FCPS Specialty: Medicine Chamber Time: (5:00 PM - 9:00 PM) Off Day: SAT,FRI Floor Number: 5th Room Number:501 Dr. Md. Nazmul Haque Qualifications:MBBS, FCPS, MS Specialty: ENT Specialist & Head, Neck Surgeon Chamber Time: (6:00 PM - 9:00 PM) Off Day: Friday Floor Number: 5th Room Number:510 DR. ARIF MAHMUD JEWEL Qualifications:MBBS, MS(ENT) Specialty: ENT Specialist & Head, Nec...