Skip to main content

প্রেসড পাউডার কেনার আগে স্কিনটোন ও কনসার্ন জেনে নিয়েছেন তো?

নিয়মিত মেকআপ করা হোক বা না হোক, মেয়েদের কাছে ফেইস পাউডারের নাম কিন্তু বেশ পরিচিত। শুনে শুধু একটি প্রোডাক্ট মনে হলেও এই ফেইস পাউডারের কয়েকটি ধরন আছে। যেমন- লুজ, প্রেসড, সেটিং পাউডার ইত্যাদি। সবগুলো পাউডারের কাজ মেকআপ সেট করা হলেও অল্প সময়ে প্রিপেয়ার হওয়ার জন্য ইউজ করা হয় প্রেসড পাউডার। স্কিনটোন অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের প্রেসড পাউডার থাকলেও দোকানে গিয়ে এক্সাক্ট শেইড পেতে অনেকেরই বেশ ঝামেলা হয়। এই ঝামেলা অনেকটাই কমিয়ে দিতে এই প্রথম বাংলাদেশের মেয়েদের স্কিনটোন অনুযায়ী প্রেসড পাউডার নিয়ে এসেছে নিরভানা কালার ব্র্যান্ড। কীভাবে স্কিনটোন ও কনসার্ন জেনে নিরভানার প্রেসড পাউডার চুজ করবেন সেটাই জানাবো আজকে।

প্রেসড পাউডার কী?

প্রেসড শব্দটি শুনেই হয়তো বোঝা যাচ্ছে এটি প্রেস করা থাকে। আসলেই তাই। প্রেসড পাউডার কম্প্যাক্টভাবে কেসে রাখা থাকে। এগুলোর ফর্মুলা হয় সেমি-সলিড এবং ডিফারেন্ট শেইডের। লিকুইড ফাউন্ডেশন অথবা কনসিলার সেট করতে এটি ইউজ করা হয় যেন মেকআপ লং লাস্টিং থাকে এবং মেল্ট না হয়ে যায়। স্কিনে ব্লেমিশ বা একনে স্পটস হাইড করতে, পোরস ঢাকতে প্রেসড পাউডার ইউজ করা হয়। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি ফাউন্ডেশন ছাড়াই ফেইসে অ্যাপ্লাই করা যায়। কারণ এটি ফেইসে মিডিয়াম টু ফুল কভারেজ দেয়। তবে হ্যাঁ, এজন্য শেইড ম্যাচ করা খুবই ইম্পরট্যান্ট।

স্কিনটোন অনুযায়ী প্রেসড পাউডার

নিরভানা কালার ব্র্যান্ডের তিনটি প্রেসড পাউডার

নিরভানা কালার ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্ট তৈরি করা হয় বাংলাদেশের মানুষের স্কিন টোনের সাথে ম্যাচ করে। এই ব্র্যান্ডের তিনটি প্রেসড পাউডারও তৈরি করা হয়েছে এ বিষয়টির দিকে খেয়াল রেখেই। চলুন জেনে নেই এই তিনটির মধ্য থেকে কীভাবে আপনার শেইড অনুযায়ী প্রেসড পাউডার বেছে নিবেন।

১) MATTIFYING AND PORELESS PRESSED POWDER- Light Natural

ফেয়ার স্কিন মানে সাধারণত একটু বেশি ফর্সা স্কিনকে বোঝানো হয়। এ ধরনের স্কিনে সাদাটে ভাব থাকে। আর লাইট স্কিন মানেও ফর্সা, তবে সাদাটে ভাব কম। এমন ফেয়ার টু লাইট স্কিনের জন্য নিরভানার Light Natural শেইডের প্রেসড পাউডারটি একদম পারফেক্ট। স্কিন ফর্সা বলে প্রেসড পাউডার ইউজে আরও বেশি সাদা লাগবে এই টেনশন এখন একদমই করতে হবে না! জাস্ট অ্যাপ্লাই ইট অ্যান্ড বি কনফিডেন্ট!

২) MATTIFYING AND PORELESS PRESSED POWDER- Light Beige

মিডিয়াম স্কিনটোন দেখতে একদম সাদাও নয়, আবার শ্যাম বর্ণেরও নয়। এ ধরনের স্কিনে কিছুটা হলদে ভাব থাকে। যার কারণে Light Beige শেইডের প্রেসড পাউডার পারফেক্টলি এমন স্কিনে ম্যাচ হয়।

স্কিনটোন

৩) MATTIFYING AND PORELESS PRESSED POWDER- Light Golden

লাইট টু ফেয়ার আর মিডিয়াম স্কিনের বাইরে আছে ডাস্কি স্কিন অর্থাৎ শ্যাম বর্ণের ত্বক। শ্যামলা বর্ণের মেয়েরা কী ধরনের প্রেসড পাউডার ইউজ করলে স্কিনে ভেসে থাকবে না বা বেশি সাদা দেখাবে না সেটি নিয়ে কনফিউশনে থাকেন। Light Golden শেইডের এই প্রেসড পাউডারটি এই কনফিউশন ক্লিয়ার করবে ইজিলি। এটি ব্যবহারে স্কিন স্মুথ দেখাবে, আবার খুব বেশি হোয়াইটও মনে হবে না।

যেভাবে ব্যবহার করবেন

  • প্রেসড পাউডারের কেসে থাকা স্পঞ্জ দিয়েই পুরো ফেইসে ভালোভাবে পাউডার অ্যাপ্লাই করতে হবে
  • বেয়ার স্কিনে অ্যাপ্লাই করতে চাইলে আগে স্কিন প্রোপারলি ময়েশ্চারাইজ করে নিতে হবে
  • স্পঞ্জে পাউডার লাগিয়ে রাব না করে লাইটলি ফেইসে অ্যাপ্লাই করুন

কেন এটি অন্য প্রেসড পাউডারগুলো থেকে আলাদা?

১) প্রেসড পাউডারের অনেক ব্র্যান্ড থাকলেও সেগুলো আমাদের দেশের স্কিনটোন অনুযায়ী তৈরি নয় বলে কনফিউশন ক্রিয়েট হতোই। দেশীয় স্কিনটোন অনুযায়ী তৈরি হওয়ায় ইজিলি চুজ করা যায়।

২) ম্যাট ফিনিশের হওয়ায় ফেইসের অয়েল কন্ট্রোল করে শাইনিভাব কমায়।

৩) লং লাস্টিং হওয়ায় মেকআপ ছড়িয়ে যাওয়া বা মেল্ট হওয়া নিয়ে ভাবতে হয় না।

৪) বাজারে থাকা ব্র্যান্ডের অনেক প্রেসড পাউডারের কেসে মিরর প্রোভাইড করা হয় না। যার কারণে বাইরে ইউজ করার সময় এক্সট্রা মিররের প্রয়োজন হয়। নিরভানার এই প্রেসড পাউডারের কেসের সাথেই মিরর অ্যাটাচ করা আছে বলে বাইরে গেলেও ইজিলি টাচ আপ করে নেওয়া যায়।

প্রেসড পাউডার

এটি কি অল টাইপ স্কিনের জন্য স্যুইটেবল?

প্রেসড পাউডার চুজ করার ক্ষেত্রে স্কিনটোনের সাথে সাথে স্কিন টাইপ বোঝাও জরুরি। তাই এতে থাকা উপাদানগুলো সম্পর্কে জানা থাকলে বেছে নেওয়া সহজ হবে। যেমন- অয়েলি স্কিনের জন্য এমন পাউডার বেছে নিতে হবে যেটিতে Talc নামক উপাদানটি আছে। অয়েল কন্ট্রোল করতে এটি হেল্প করে। আবার ময়েশ্চার বুস্টিং প্রোপার্টিজ হেল্প করে ড্রাই স্কিন ময়েশ্চার রাখতে। আর Silica নামক উপাদানটি স্কিনের ব্রাইটনেস বাড়ায়। এই উপাদানটি সব ধরনের স্কিনের জন্য স্যুইটেবল। নিরভানার প্রেসড পাউডারে এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট আছে, যার কারণে এটি সব ধরনের স্কিনে ইউজ করা যাবে।

প্রেসড পাউডার অ্যাপ্লাইয়ে এই ভুলগুলো করছেন না তো?

১) অ্যাপ্লাইয়ের পরও অনেক সময় স্কিনে প্রেসড পাউডার পারফেক্টলি স্যুট না হতে পারে। স্কিন যদি ড্রাই বা অয়েলি হয়, তাহলে পাউডারের পরিমাণ ঠিক না হওয়ায় বেইজ মেকআপ ভালো হবে না। এক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। যেমন- আপনার স্কিন যদি অয়েলি হয়, তাহলে পরিমাণে অল্প পাউডার নিতে হবে। কারণ পাউডার যখন অয়েলকে টাচ করে তখন এটি অক্সিডাইজ করে। এতে স্কিন আরও বেশি ব্রাউন দেখাতে পারে।

২) অনেকেই পরিমাণে বেশি পাউডার অ্যাপ্লাই করেন। যার কারণে মেকআপ কেকি দেখাতে পারে। তাই স্মুথ স্কিন পেতে এক কোট পাউডার অ্যাপ্লাই করাই যথেষ্ট।

৩) প্রেসড পাউডারকে অনেকে লুজ পাউডারের মতো ইউজ করেন। অথচ এ দুটো পাউডারের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন- লুজ পাউডার ইউজ করা হয় মেকআপ সেট করতে এবং এটি লাইট কভারেজ দেয়। আর কোনো ধরনের ফাউন্ডেশন বা কনসিলার ছাড়াই ফুল কভারেজ দিতে পারে প্রেসড পাউডার।

প্যাকেজিং

প্যাকেজিং ও দাম

নিরভানার এই প্রেসড পাউডারটির প্যাকেজিং ব্ল্যাক কালারের। ১৫ গ্রাম ওজনের এই প্রেসড পাউডারটির প্যাকেজিং বেশ ট্রাভেল ফ্রেন্ডলি। কোয়ালিটি অনুযায়ী আমার কাছে এটির দাম রিজনেবল মনে হয়েছে।

সতর্কতা

  • সূর্যের আলো পৌঁছায় না এমন শুষ্ক ও ঠান্ডা জায়গায় রাখুন
  • এটি শুধু ফেইসে ইউজ করতে হয়
  • শিশুদের সংস্পর্শ থেকে দূরে রাখুন

আমার এক্সপেরিয়েন্স

আমার স্কিনটোন মিডিয়াম হলেও স্কিনে কিছু স্পটস আছে। তাই বাইরে যাওয়ার আগে ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করে লুজ পাউডার অ্যাপ্লাই করতাম। এ জন্য বেশ কিছুটা সময় আগে থেকেই স্কিন প্রিপেয়ার করতে হতো। কিছুদিন আগে আমার কাজিন জানালো প্রতিবার বাইরে যাওয়ার আগে এত কষ্ট না করে নিরভানার এই প্রেসড পাউডারটা ইউজ করলেই তো অনেক সময় বাঁচে আমার! ভাবলাম, হুটহাট বাইরে কাজে যাওয়ার আগে এটা তো ট্রাই করাই যায়। আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে আমি নিয়েছিলাম নিরভানার Light Beige শেইডের প্রেসড পাউডারটি। ইউজ করার পর থেকে সত্যি বলতে আমি এটার একদম ফ্যান হয়ে গিয়েছি! স্পটস হাইড করে স্কিন স্মুথ তো করছেই, সাথে লং লাস্টিংও থাকছে। নিজে ইউজ করে যেহেতু বেনিফিট পেয়েছি তাই ভাবলাম বাকি শেইডগুলোর কথাও আপনাদের জানাই।

 

এই প্রেসড পাউডারটি আমি কিনেছি সাজগোজ থেকে। স্কিন, হেয়ার ও মেকআপের যে কোনো অথেনটিক প্রোডাক্ট আপনি ঘরে বসেই অর্ডার করতে পারবেন শপ.সাজগোজ.কম থেকে। এছাড়া সাজগোজের চারটি আউটলেট- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবিঃ সাজগোজ

The post প্রেসড পাউডার কেনার আগে স্কিনটোন ও কনসার্ন জেনে নিয়েছেন তো? appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/yinNd9p
Arfatun Nabila

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক

মেকআপ এর ক্ষেত্রে কনট্যুরিং একটি গুরুত্বপূর্ণ স্টেপ। এটি আমাদের ফেইসকে আরো ডিফাইনড একটি লুক দেয়। তবে ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক যে আলাদা, সেটা কিন্তু অনেকেই জানেন না! সঠিক উপায়ে কনট্যুরিং করে কীভবে নিজের ফেইস ফিচারস আরও ডিফাইন করা যায়, তা দেখে নেই আজকের ভিডিওতে। SHOP AT SHAJGOJ Focallure Face Contour Stick 03 Coffee (Fa01) Rated 5.00 out of 5 14% OFF ৳  300 ৳  350 Add to Bag Makeup Revolution I Heart Revolution Chocolate Contour Palette Medium 20% OFF ৳  1,000 ৳  1,250 Add to Bag NICKA K SHEER AND GLOW BRONZER BERRY SOLEIL MP513 9% OFF ৳  400 ৳  440 Add to Bag PINKFLASH All Over Face Contour - S02 Drop (PF-F02) 14% OFF ৳  215 ৳  250 Add to Bag   আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন-  shop.shajgoj.com The post ফেইস শেইপ অনুযায়ী কনট্যুরিং টেকনিক appeared first on Shajgoj . from Shajgoj https://ift.tt/o8KSQeI Sumaiya Rahman