Skip to main content

অয়েল ফ্রি ও ক্লিয়ার স্কিন পেতে অ্যাকটিভেটেড চারকোল ফেইস ওয়াশ

স্কিনকেয়ারে অ্যাকটিভেটেড চারকোল ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। এই উপাদানটির দারুণ কিছু স্কিন বেনিফিটস আছে, সেটা আমরা অনেকেই জানি না! অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের যত্নে অ্যাকটিভেটেড চারকোল বেশ কার্যকর। কারণ এটা স্কিনের ডিপ লেয়ার থেকে সেবাম, ডার্ট, ইমপিওরিটিস একদম টেনে বের করে আনে। অয়েল ফ্রি ও ক্লিয়ার স্কিন পেতে অ্যাকটিভেটেড চারকোল ও হানি এক্সট্র্যাক্ট সমৃদ্ধ একটি ফেইস ওয়াশের রিভিউ শেয়ার করবো আজ। বিশেষ করে যারা বাজেট ফ্রেন্ডলি অপশন খুঁজছেন, তাদের জন্য এই আর্টিকেলটি হেল্পফুল হবে।

অ্যাকটিভেটেড চারকোলের স্কিন বেনিফিটস 

কয়লা দিয়ে রূপচর্চা?!’ স্কিনকেয়ারে এই ইনগ্রেডিয়েন্টটি ইনক্লুড করতে অনেকেই কনফিউসড থাকেন। খুবই স্বাভাবিক! এই ইনফরমেশন গ্যাপগুলোই আজ দূর করবো। প্রোডাক্ট রিভিউতে যাওয়ার আগে ত্বকের যত্নে অ্যাকটিভেটেড চারকোলের উপকারিতাগুলো জেনে নেওয়া যাক।

  • ইমপিওরিটিস, পল্যুশন, টক্সিন, মেকআপ পার্টিকেলস দূর করে
  • অ্যাবজর্বশন ক্যাপাবিলিটি বেশি হওয়ায় ডিপ লেয়ার থেকে স্কিনকে ডিটক্সিফাই ও পিউরিফাই করে
  • পোরস আনক্লগ করে এবং এনলার্জড পোরস মিনিমাইজ করে
  • অয়েলি স্কিনের এক্সেস সেবাম বা তেলতেলেভাব নিমিষেই দূর করে

তাহলেই বুঝতেই পারছেন, বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্টে ইনগ্রেডিয়েন্ট হিসাবে অ্যাকটিভেটেড চারকোল কেন থাকে! ক্লেনজার, সাবান, ফেইস মাস্ক এগুলোতে বিশেষ করে এই উপাদানটি দেখা যায়।

অয়েল ফ্রি ও ক্লিয়ার স্কিন পাওয়ার সিক্রেট

আজ এমন একটি প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো যেটাতে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসাবে আছে অ্যাকটিভেটেড চারকোল আর হানি এক্সট্র্যাক্ট। Rajkonna Activated Charcoal Facial Wash with Honey Extract আমার রিসেন্ট ফেবারিট একটি প্রোডাক্ট। রাজকন্যা ব্র্যান্ডের অন্যান্য প্রোডাক্ট আগেও ইউজ করা হয়েছে, তাই ব্র্যান্ড নিয়ে কোনো কনফিউশন ছিল না। রেগুলার ইউজের জন্য আমি বাজেট ফ্রেন্ডলি ফেইস ওয়াশ খুঁজছিলাম, সাজগোজ অ্যাপে রাজকন্যার নতুন এই ফেসিয়াল ওয়াশটি দেখে অর্ডার করে দিলাম! কয়েকদিন ধরে নিয়মিত ব্যবহার করছি। আমার এই এক্সপেরিয়েন্সই আজ শেয়ার করবো।

 

Rajkonna Activated Charcoal Facial Wash with Honey Extract

যেকোনো প্রোডাক্ট পারচেজের আগে আমি ব্র্যান্ড ও ইনগ্রেডিয়েন্ট- এই দু’টো জিনিস খেয়াল রাখি এবং খুব ভালোভাবে জেনে নেই। রাজকন্যা একটি দেশীয় ব্র্যান্ড। অরগানিক, পিওর ও ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টযুক্ত প্রোডাক্টের জন্য এই ব্র্যান্ডটি অলরেডি পপুলার। বাজেটের মধ্যেই বেস্ট কোয়ালিটি ইনশিওর করে, তাই স্টুডেন্টদের জন্যও এই ব্র্যান্ডটি পারফেক্ট চয়েজ।

এই ফেসিয়াল ওয়াশের বিশেষত্ব কী?

অ্যাকটিভেটেড চারকোলের সাথে এই ফেসিয়াল ওয়াশে আছে হানি এক্সট্র্যাক্ট। অ্যাকটিভেটেড চারকোলের স্কিন বেনিফিটস আগেই বলেছি। হানিতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপারটিজ। ন্যাচারালি গ্লোয়িং ও হেলদি স্কিন পেতে এই এলিমেন্টটি বেশ কার্যকর। বাজারের অন্যান্য ফেইস ওয়াশ থেকে এই প্রোডাক্টটি কেন ডিফারেন্ট, সেটা জেনে নিন তাহলে।

১) অ্যাকটিভেটেড চারকোলের সাথে এতে আছে হানি, যা স্কিনকে ডিপলি ক্লিন করার সাথে সাথে হাইড্রেটেড ও ময়েশ্চারাইজড রাখে।

২) স্কিনের এক্সেস সেবাম প্রোডাকশন কন্ট্রোল করে, তাই একটু পর পরই যাদের স্কিন তেলতেলে হয়ে যায়, তাদের জন্য খুবই ইফেক্টিভ। সেই সাথে একনে প্রিভেন্ট করতেও হেল্প করে।

৩) অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য একদম পারফেক্ট। ফেসিয়াল ওয়াশ দিয়ে মুখ ক্লিন করার পর ড্রাই ফিল হয় না। অয়েল ফ্রি ও ক্লিয়ার স্কিন পাওয়া যায় প্রতি ওয়াশে। রেগুলার বেসিসে ইউজ করা যাবে নিশ্চিন্তে।

টেক্সচার ও স্মেল

Rajkonna Activated Charcoal Facial Wash এর মাইল্ড ফ্রেগ্রেন্স আছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকেই আছেন যারা কড়া ঘ্রাণ পছন্দ করেন না, তাদের জন্য এটা স্যুইটেবল। প্রতিবার ব্যবহারের সময় এর মিষ্টি সুবাস রিফ্রেশিং ফিল দেয়। ফেসিয়াল ওয়াশটি ক্রিমি টেক্সচারের।

প্যাকেজিং

১০০ মি.লি. টিউবে পাওয়া যায়। প্যাকেজিংটা বেশ আই ক্যাচি, মেইন ইনগ্রেডিয়েন্ট অ্যাকটিভেটেড চারকোলের সাথে মিল রেখে এর প্যাকেজিংটাও ব্ল্যাক কালারের। বেশ লাইট ওয়েট, আমি ভ্যানিটি ব্যাগেও ক্যারি করি।

কীভাবে ইউজ করতে হবে?

একদমই সিম্পল! নরমালি ক্লেনজার বা ফেইস ওয়াশ যেভাবে ব্যবহার করতে হয়, সেভাবেই ব্যবহার করবেন। হাতের তালুতে পরিমাণমতো প্রোডাক্ট নিয়ে ভেজা ফেইসে আস্তে আস্তে ম্যাসাজ করে নিন। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

কাদের জন্য স্যুইটেবল?

এই ফেসিয়াল ওয়াশটি অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য ফর্মুলেটেড। একনে প্রন স্কিনেও স্যুট করবে। টিনেজ থেকে শুরু করে ছেলে-মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই!

আমার এক্সপেরিয়েন্স

রেগুলার ইউজের জন্য আমি বাজেট ফ্রেন্ডলি অপশন খুঁজছিলাম, তবে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবো না! যেহেতু স্কিনের ব্যাপারে কোনো রিস্ক নেই না, তাই আমার ত্বকের ধরন অনুযায়ী ইনগ্রেডিয়েন্ট দেখে আমি প্রোডাক্ট সিলেক্ট করি। আমার স্কিন কিছুক্ষণ পর পরই অয়েলি হয়ে যায়, আর মাঝে মধ্যে পিম্পলস ওঠে! এই কারণে Rajkonna Activated Charcoal Facial Wash পারচেজ করা। আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করছি যাতে আপনারাও বেস্ট ডিসিশনটা নিতে পারেন।

  • মুখ ধোয়ার পর স্কিন বেশ ক্লিন ও ফ্রেশ দেখায়
  • ব্যবহারের পর স্কিনে কোনো ধরনের ইরিটেশন হয়নি
  • ত্বকের চিটচিটেভাব ও একনে প্রবলেম বেশ কমে এসেছে
  • বাজেট ফ্রেন্ডলি অপশন

এই ছিল আজকের রিভিউ! আশা করছি আপনাদের জন্য হেল্পফুল ছিল। সেলফ কেয়ার প্রোডাক্টসের জন্য আমার ভরসার জায়গা সাজগোজ। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

 

 

ছবি- সাজগোজ

The post অয়েল ফ্রি ও ক্লিয়ার স্কিন পেতে অ্যাকটিভেটেড চারকোল ফেইস ওয়াশ appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/8ADHkcr
Munia

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগুলার হালকা মেকআপ করে বাইরে বের হন, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে BB বা CC ক্রিম । কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে স্কিন টাইপ ও কনসার্ন অনুযায়ী কীভাবে রাইট প্রোডাক্টটি সিলেক্ট করতে হবে। এই দু’টি মেকআপ প্রোডাক্টের বেনিফিট বা কার্যকারিতা নিয়ে আজকের ফিচার। এগুলোর মধ্যে বেসিক ডিফারেন্সটা আসলে কোথায়, সেটাও জানা হয়ে যাবে। বিবি ক্রিম BB (Beauty Balm, Blemish Balm) ক্রিম স্কিনকে ইভেন টোনড করে এবং ব্লেমিশ হাইড করে ফ্ললেস লুক দেয় নিমিষেই। এতে স্কিন ময়েশ্চারাইজিং ও হাইড্রেটিং এলিমেন্টস থাকে, যার কারণে ড্রাই বা নরমাল স্কিনের জন্য এটি একদম পারফেক্ট। এর টেক্সচার ফাউন্ডেশনের থেকে লাইট, তাই কভারেজটাও হয় একদম ন্যাচারাল। মানে একদমই হেভি ফিল হয় না, আর স্কিনটাও পিকচার পারফেক্ট দেখায়। অনেক বিবি ক্রিমে সান প্রোটেকশন ফ্যাক্টর বা SPF থাকে। সিসি ক্রিম CC (Color Corrector, Complexion Corrector) ক্রিমের ফর্মুলা লাইট ওয়েট ও লং লাস্টিং। ম্যাট ফর্মুলার হওয়াতে অয়েল...