Skip to main content

ফাউন্ডেশন অক্সিডাইজেশন | মেকআপ করার কিছুক্ষণ পরই ডার্ক দেখায় কেন?

খুব সুন্দর করে সেজেগুজে বাইরে বের হলেন, কিছুক্ষণ পরই দেখলেন যে পুরো ফেইস অয়েলি দেখাচ্ছে আর ফাউন্ডেশন অক্সিডাইজ হয়ে অবস্থা একদম খারাপ! বাইরে এমনিতে গরম, এই ওয়েদারে মেকআপ পারফেক্টলি সেট রাখাটা একটু টাফ। কিন্তু স্কিন প্রিপারেশনের সময় কিছু স্টেপস ফলো করলে এই ধরনের প্রবলেম থেকে রিলিফ পেতে পারেন ইজিলি! মেকআপ করার কিছুক্ষণ পরই স্কিন অয়েলি আর কালো হয়ে যাওয়ার সমস্যা যদি আপনিও ফেইস করেন, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই। ফাউন্ডেশন অক্সিডাইজেশন প্রিভেন্ট করার টিপস নিয়েই আজকের ফিচার।

কেন হয় ফাউন্ডেশন অক্সিডাইজেশন?

একটু সহজ করে বলি বিষয়টা। যখন ফাউন্ডেশনের পিগমেন্ট ও স্কিনের ন্যাচারাল অয়েল বাতাসের অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তখনই ফেইস কালচে হয়ে যায়। আর এটাকে বলে ফাউন্ডেশন অক্সিডাইজেশন। এটার জন্য মূলত দায়ী হচ্ছে পিগমেন্ট ও অয়েল। স্কিনের টেক্সচার, সেবাম প্রোডাকশন, ফাউন্ডেশনের ফর্মুলা, মেকআপ অ্যাপ্লাইয়ের টেকনিক সবই আসলে এর সাথে রিলেটেড। মেকআপ করার কিছুক্ষণ পরই স্কিন অয়েলি আর কালো যাতে না হয়, সেই টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করবো আজ।

মেকআপের আগে স্কিন প্রিপারেশন

ফাউন্ডেশন অক্সিডাইজেশন প্রিভেন্ট করতে প্রথমে স্কিনকে তৈরি করে নিতে হবে। দেখে নিন মেকআপের আগে বেসিক স্কিন কেয়ার কীভাবে করা যায়।

১) প্রথমে ক্লেনজার দিয়ে ফেইস ভালোভাবে ক্লিন করে নিন। অয়েলি স্কিনের জন্য এমন ক্লেনজার বা ফেইস ওয়াশ সিলেক্ট করতে হবে যা স্কিনের এক্সেস সেবাম প্রোডাকশন কন্ট্রোল করবে।

২) এবার স্কিনের কনসার্ন ও টাইপ বুঝে টোনার অ্যাপ্লাই করতে হবে। স্কিন ব্যারিয়ার স্মুথ রাখতে, হাইড্রেশন ধরে রাখতে ও ত্বকের পি এইচ লেভেল ব্যালেন্স করতে এই স্টেপটি খুবই জরুরি।

৩) এবার জেল বেইজড ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করে সরাসরি মেকআপ প্রোডাক্টস ইউজ করলে বেইজ স্মুথ হয় না, মেকআপের পর স্কিন রুক্ষ-শুষ্ক দেখায়।

ফাউন্ডেশন অক্সিডাইজেশন প্রিভেন্ট করতে মেকআপ টেকনিক

ড্রাই স্কিনের তুলনায় অয়েলি স্কিনে এই সমস্যাটা বেশি হয়। স্কিনের অয়েলিনেস বা চিটচিটেভাব যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে এই প্রবলেমটা খুব সহজেই ফিক্স করতে পারবেন। এই জন্য রাইট মেকআপ প্রোডাক্ট সিলেক্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার স্কিন টাইপ যদি অয়েলি হয়, আর সেই সাথে আপনার ফাউন্ডেশনটি হাইলি পিগমেন্টেড, ডিউয়ি ও অয়েল বেইজড হলে গরমে সেটা অক্সিডাইজ করবেই। তাই ত্বকের ধরন বুঝে ঠিকঠাক প্রোডাক্ট বেছে নিন।

 

১) প্রাইমার স্কিপ করা যাবে না

এই অ্যাসেনশিয়াল স্টেপটা অনেকেই বাদ দেন। স্মুথ ও লং লাস্টিং বেইজ মেকআপের জন্য আপনাকে প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। যাদের ওপেন পোরসের ভিজিবিলিটি আছে, তারা পোর মিনিমাইজিং প্রাইমার দিতে পারেন। আর যাদের টি-জোন এক্সেস অয়েলি, তারা এই এরিয়াতে ম্যাটিফায়িং প্রাইমার ইউজ করবেন।

২) স্কিন টাইপ বুঝে সঠিক ফাউন্ডেশন সিলেক্ট করতে হবে

অনেক সময় দেখা যায় যে কোনো ফাউন্ডেশন একজনের স্কিনে অক্সিডাইজ করলেও অন্যজনের ক্ষেত্রে অক্সিডাইজ করে না! এর কারণটা হচ্ছে একেক জনের স্কিনের ধরন, সেবাম প্রোডাকশন, স্কিনের টেক্সচার একেক রকমের হয়। আপনার স্কিন যদি অয়েলি হয়, সেক্ষেত্রে ওয়াটার বেইজড ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন। আর ড্রাই স্কিন হলে হাইড্রেটিং ফাউন্ডেশন ব্যবহার করা ভালো। তবে গরমের দিনে বাইরের কড়া রোদে যেহেতু ফাউন্ডেশনের পিগমেন্ট রিঅ্যাক্ট করে, তাই লাইট পিগমেন্টেড সিসি ক্রিম বা বিবি ক্রিম ইউজ করতে পারেন।

৩) ব্লটিং পেপার বা টিস্যু দিয়ে টাচ আপ দিন

ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ব্লটিং বা টিস্যু পেপার দিয়ে ফেইসে হালকা করে প্রেস করুন। এটি ত্বকের অতিরিক্ত প্রোডাক্ট বা সেবাম শুষে নেয়, এতে ফেইস অনেকক্ষণ অয়েল ফ্রি থাকে। এতে ফাউন্ডেশনের সাথে অয়েল মিক্স হয়ে অক্সিডাইজ হওয়ার চান্স অনেকটা কমে যায়।

৪) লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করুন

অয়েল কন্ট্রোল করে লং লাস্টিং ফ্ললেস ফিনিশিং পেতে অবশ্যই লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করুন। পাউডার ব্রাশের সাহায্যে ফেইসের টি-জোনে পাউডার ডাস্টিং করে নিতে পারেন। চাইলে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ বেকিংও করে নিতে পারেন। বাইরে বের হলে ফেইস যদি অয়েলি দেখায়, সাথে সাথে টিস্যু পেপার দিয়ে প্রেস করে নিন ও পাউডার দিয়ে হালকা টাচ আপ করুন।

 

এই স্টেপগুলো ফলো করলে ফাউন্ডেশন অক্সিডাইজেশন প্রিভেন্ট করা যাবে খুব সহজে। টোটাল মেকআপ লুককে সোয়েট প্রুফ ও লং লাস্টিং করতে শেষে মেকআপ সেটিং স্প্রে দিতে পারেন। আশা করছি, আজকের আর্টিকেলটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। অনলাইনে অথেনটিক মেকআপ প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

 

ছবি- সাজগোজ

The post ফাউন্ডেশন অক্সিডাইজেশন | মেকআপ করার কিছুক্ষণ পরই ডার্ক দেখায় কেন? appeared first on Shajgoj.



from Shajgoj https://ift.tt/Hu5rNiK
Munia

Comments

Popular posts from this blog

Uttara Lake View Specialized Hospital

Uttara Lake View Specialized Hospital Address: Address: House#34, Road# 5A/10B, Sector#11, Uttara, Dhaka, 1230 Phone:  01813-904080 Available Services: 24 hours emergency service Self-contained ICU NICU HDU Cabin General Ward Corona Unit Chamber of Specialist Doctors. Also, all units are open including any complex operation. from Specialist Doctor List https://ift.tt/GFQ56KdRb via IFTTT

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন গেলেও ফোস্কা শুকাচ্ছে না, বরং ঘা বড় হয়েছে। ভাবনায় পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারলেন তার এই সমস্যা ডায়াবেটিসজনিত জটিলতা। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে বিশেষভাবে সচেতন হতে হয়। অন্যথায় সমস্যা আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এর প্রভাব ফেলে। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব পায়ের ওপরে বিশেষভাবে দেখা যায়। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পায়ে সংবেদনশীলতার অভাব, রক্ত সঞ্চালনের সমস্যা এবং সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নেওয়া জরুরি কেন? ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্থ হয়। এতে পায়ের স্নায়ুগুলো সংবেদনশীলতা হারাতে শুরু করে। এই অবস্থাটি নিউরোপ্যাথি নামে পরিচিত। নিউরোপ্যাথির কারণে রোগী অনেকসময় পায়ে আঘাত...

Ibn Sina Jatrabari Doctor List Contact

Ibn Sina Diagnostic & Consultation Center, Jatrabari House# 79/1E, Demra Road, Uttar Jatrabari, Dhaka-1204. Appointment:  02223343852 02223343853 02223343854 Dr. Md. Sakhawat Hossain Qualifications:MBBS,FACP,FCPS Specialty: Medicine Specialist Chamber Time: 4:00 PM - 9:00 PM Off Day: No Day Off Floor Number: 5th Room Number:511 Dr. Md. Foysal Khan Qualifications:MBBS, FCPS, MACP, CCD Specialty: Medicine Specialist Chamber Time: 4:00 PM - 9:00 PM Off Day: No Off Day Floor Number: 5th Room Number:503 Dr. Md. Habibul Haque (Habib) Qualifications:MBBS, FCPS Specialty: Medicine Chamber Time: (5:00 PM - 9:00 PM) Off Day: SAT,FRI Floor Number: 5th Room Number:501 Dr. Md. Nazmul Haque Qualifications:MBBS, FCPS, MS Specialty: ENT Specialist & Head, Neck Surgeon Chamber Time: (6:00 PM - 9:00 PM) Off Day: Friday Floor Number: 5th Room Number:510 DR. ARIF MAHMUD JEWEL Qualifications:MBBS, MS(ENT) Specialty: ENT Specialist & Head, Nec...